ই-পেপার শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ রেলওয়ে ক্রসিং বন্ধ করতে তোপের মুখে রেলওয়ে কর্তৃপক্ষ

মাহমুদুল হাসান,মাল্টিমিডিয়া প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া):
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী দুই ট্রেন আটকে দেয়।বুধবার ১৭ সেপ্টেম্বর সকালে মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকার পাশে গিরিশনগরে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় পপি আক্তার (২৩) ও সাদিক মিয়া (৩৭) নামের দুইজনের মৃত্যু হয়।

তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। পপিকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক সাদিক মিয়া বৃষ্টির মধ্যে ট্রেন দেখতে না পেয়ে অবৈধ লেভেল ক্রসিংয়ের রেললাইনে তুলে দেন অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।

এদিকে, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় বুধবার সকালে রেলওয়ের লোকজন সেটি বন্ধ করতে আসেন। এসময় এলাকার কয়েকজন বাসিন্দা তাতে বাধা দেন। একপর্যায়ে বেশকিছু লোক জড়ো হয়ে পথ বন্ধে বাধা দেন। সকাল পৌনে ১১ টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আটকে দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

এরইমধ্যে পুলিশসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীকে। এর পরিপ্রেক্ষিতে প্রায় ১৫ মিনিট পর ট্রেন দুটি ছেড়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন,লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে আসেন। তবে এলাকাবাসী এতে বাধা দেয়। এ অবস্থায় দুটি ট্রেন সামান্য সময়ের জন্য আটকা পড়ে। বিষয়টির সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু