ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কুড়িগ্রামে স্কুলের ৩ তলা থেকে পড়ে নিভে গেল, শিশু মুনতাহার জীবন প্রদীপ

রবিউল আলম,নাগেশ্বরী প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুলের তিন তলা থেকে পড়ে মুনতাহা নামে পাঁচ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পশ্চিম নাগেশ্বরী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত মুন্তাহা ফুলবাড়ি উপজেলার নওদাবস গ্রামের একরামুল হক ও ফরিদা বেগম দম্পত্তির জ্যেষ্ঠ কন্যা।নিজ এলাকায় পড়াশোনার সু-ব্যবস্থা না থাকায় মুনতাহাকে নানা বাড়িতে রেখে যায় তার বাবা-মা।

তার নানা মজনু মিয়া জানান, ছোট্ট নাতনী স্কুলে পড়াশোনার জন্য তাদের কাছে এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস অল্প সময়ের মধ্যেই অপ্রত্যাশিতভাবে তাকে হারাতে হলো।

বিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, খেলার সময় স্কুল ভবনের তিন তলার বারান্দা থেকে পিছলে পড়ে যায় মুনতাহা।গুরুতর অবস্থায় শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে পাঠানোর পরামর্শ দেয়। রংপুরের উদ্দেশ্যে যাওয়ার মাঝ পথে তিস্তা সেতুর কাছে তার মৃত্যু হয়।

স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেছেন, স্কুল চলাকালে শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে পর্যবেক্ষণ করেন না।অধিকাংশ সময়েই শিক্ষকদের পাওয়া যায় না ক্লাসরুমে।শিক্ষকদের অবহেলার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাদের ধারণা।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।”এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু