ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদারীপুরে হামলায় হাতুড়িপেটা করে যুবকের পা ভাঙল কিশোর গ্যাং

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৫:০৯

মাদারীপুরে হামলা চালিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে অনিক মাতুব্বর (২৫) নামে এক যুবকের পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ মন্টু ভূঁইয়া সড়ক সংলগ্ন লাকি ফার্নিচারের সামনে এ ঘটনা ঘটে। আহত অনিক মাতুব্বর পৌর এলাকার মিঠু মাতুব্বরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল অনিক। পথিমধ্যে লাকি ফার্নিচারের সামনে এসে বসেন তিনি। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাতুড়ির আঘাতে অনিকের একটি পা ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আহত অনিক মাতুব্বর বলেন, বিসিক শিল্প নগরীর কিশোর গ্যাং সদস্য রাব্বি, সবুজ, সিয়াম ও সজল আমার বন্ধুদের সঙ্গে শত্রুতার জেরে আমাকে একা পেয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমার সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা ছিল না। আমি এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু