ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ইলিশ ধরায় নিষেধাজ্ঞায় সকাল থেকেই শুরু অভিযান

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১২:১১

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে মধ্যরাত থেকে বন্ধ হয়েছে ইলিশ মাছ ধরা। মা ইলিশ সংরক্ষণ অভিযানে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় এই নিষেধাজ্ঞা থাকবে।

নিষেধাজ্ঞার প্রথম দিন শনিবার (৪ অক্টোবর) সকাল থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অভিযান সফল করতে প্রশাসনের সঙ্গে কাজ করবে নৌপুলিশ ও কোস্টগার্ড। সকাল থেকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) মৎস্য বিভাগ নদীতে মহড়া দিচ্ছে। কোথাও ইলিশ মাছ ধরার নৌকা বা ট্রলার দেখলেই তারা অভিযান চালাচ্ছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলায় পদ্মা নদীর অংশ রয়েছে ৫৭ কিলোমিটার। এ ছাড়া, গড়াই, হড়াই ও চন্দনা নদী এ জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইলিশ ধরার নিষেধাজ্ঞায় রাজবাড়ী, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। নিষেধাজ্ঞা মেনে চলতে জেলে পল্লীগুলোতে লিফলেট বিতরণের পাশাপাশি নদী তীরবর্তী এলাকায় করা হয়েছে মাইকিং। এই সময়ে কাজ না থাকায় ইলিশ আহরণে সংযুক্ত জেলেদের ২৫ কেজি করে ভিজিএফের চাল দেবে সরকার।

এ দিকে মধ্যরাত থেকে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে বিধায় জেলেরা জাল ও নৌকা নিয়ে নদী থেকে তীরে উঠে এসেছেন। এই ২২ দিন তারা জাল ও নৌকা মেরামতের কাজ করবে বলে একাধিক জেলে জানান। এ ছাড়া, ২৫ কেজি ভিজিএফের চাল বরাদ্দ পেতে সঠিকভাবে তালিকা তৈরির দাবি জানিয়েছেন তারা।

কয়েকজন জেলে জানান, মধ্য রাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পন্ন নিষিদ্ধ থাকবে। এই নিষিদ্ধের সময় আমাদের ২৫ কেজি করে চাল দেওয়া হবে যা প্রয়োজনের তুলনায় খুবই কম। আমরা এই ২২ দিন নদীতে নামতে পারবো না বিধায় আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবো। কারণ আমাদের দাদন নেওয়া রয়েছে, বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া আছে। সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে জেলেদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, জেলেদের ২২ দিন ধৈর্য ধরে মা ইলিশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। সরকার এ সময় বিকল্প কর্মসংস্থান ও সহায়তা দেবে। তবুও যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ সময় নদী থেকে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষেধ। যারা এই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানকে সামনে রেখে আমরা মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রচার প্রচারণা চালিয়েছি। সেইসঙ্গে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বয় করে কাজ করবে। এ ছাড়া, নদীতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। এই ২২ দিন ইলিশ তালিকাভুক্ত ৫ হাজার ৪৯৭ জন জেলেকে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানের ২২ দিন জেলা প্রশাসনের মোবাইল কোর্ট সার্বক্ষণিক কাজ করবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এই সম্পদকে রক্ষা করার জন্য প্রশাসন সবসময় মাঠে থাকবে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু