ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

ন্যায়বিচারের নতুন সূচনা আমরা নারায়ণগঞ্জ থেকেই শুরু করছি: আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
১৫ অক্টোবর ২০২৫, ১৯:০১

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা চাই, মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে কোর্টে ছোটাছুটি না করে সহজেই ন্যায়বিচার পায়। এ উদ্দেশ্যেই লিগ্যাল এইড ও ই-বেইলবন্ডসহ নানা সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা এমন একটি লিগ্যাল এইড ব্যবস্থা গড়ে তুলছি, যাতে সাধারণ মানুষকে অযথা আদালতের দ্বারে-দ্বারে না ঘুরতে হয়। বর্তমানে এসব কার্যক্রম পাইলট পর্যায়ে চলছে। আশা করছি, আগামী ২-৩ মাসের মধ্যে সারাদেশে ই-বেইলবন্ড ও অনলাইন লিগ্যাল এইড চালু করতে পারবো।

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নিম্ন আদালতে সংস্কার হলেও যদি উচ্চ আদালতে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে তাহলে বিচারপ্রার্থীরা প্রকৃত সুফল পাবে না। যেমন- শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিম্ন আদালতে আমরা এক মাসে বিচার শেষ করতে পেরেছি, কিন্তু উচ্চ আদালতে সেই মামলার নিষ্পত্তি কবে হবে, তা বলা মুশকিল।

তিনি আরও বলেন, আমাদের উচ্চ আদালতের বিচারকরা মাঝে মাঝে নিম্ন আদালতে ইন্সপেকশনে যান। কিন্তু অনেক সময় সেটি আনন্দ ভ্রমণে পরিণত হয়। এই বাস্তবতা বদলাতে হবে।

নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এক সময় নারায়ণগঞ্জ গডফাদারদের নিয়ন্ত্রণে ছিল, যেখানে ন্যায়বিচার পাওয়া ছিল অত্যন্ত কঠিন। আমরা সেই পরিস্থিতি পরিবর্তন করতে চাই। ন্যায়বিচারের নতুন সূচনা আমরা নারায়ণগঞ্জ থেকেই শুরু করছি। আমরা চাই, নারায়ণগঞ্জ হোক নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা।

সরকারি কর্মকর্তাদের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে তিনি বলেন, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশসহ সরকারি কর্মকর্তাদের সাক্ষ্য অনলাইনে নেওয়ার উদ্যোগ নিচ্ছি, যাতে মামলা দ্রুত নিষ্পত্তি হয়।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু