ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লায় দু’টি বাদ রেখে ৯ আসনে প্রার্থী ঘোষণা

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৫, ১৬:৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২২৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এসব প্রার্থীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লায় মোট ১১টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনের মধ্যে দুইটি আসন বাদ রেখে বাকি ৯টি আসনে নিজেদের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। বিএনপি মহাসচিব বলেছেন, বাদ রাখা এই দুই আসনে প্রার্থীদের নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেছে বিএনপি। এই আসনে তিনি এর আগে সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী ছিলেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে মনোনীত ঘোষণা করা হয়েছে। এই আসনে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে চারবারের সাবেক সংসদ সদস্য মনজুরুল আহসান মুন্সির নাম ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিনকে মনোনীত করা হয়েছে। তিনি এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

কুমিল্লা -৬ (সদর-সদর দক্ষিণ) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। ২০০১ সালে প্রথমবার তিনি এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা -৮ (বরুড়া) আসনে বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে মনোনীত করা হয়েছে। ২০০৪ সালে উপ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করেছিলেন জাকারিয়া তাহের।

কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনটিতে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি। এই আসনে তিনি প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

কুমিল্লা -১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। তিনি এই আসনে ২০০১ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

কুমিল্লা -১১ (চৌদ্দগ্রাম) আসনটিতে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নাম ঘোষণা করা হয়েছে। তিনি এই আসনে প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছেন।

এছাড়া কুমিল্লা -২ (হোমনা-মেঘনা) আসনটিতে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এবং এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সন্তান। অনেকের ধারণা কুমিল্লা-২ আসনে পরিবেশ ও বন উপদেষ্টা ড. রিজোয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক সংসদ সদস্য প্রার্থী হতে পারেন। তিনি এর আগে এই নির্বাচনী এলাকায় গণসংযোগও করেছেন।

পাশাপাশি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমদকে ছেড়ে দেওয়া হতে পারে।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু