ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

গ্রীন ইনোভেশন ফেয়ার: তরুণদের পরিবেশবান্ধব সমাধান

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৪:৪৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘গ্রীন ইনোভেশন ফেয়ার ২০২৫’ বা সবুজ উদ্ভাবন মেলা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)-এ এই আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় এফওআরটি প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক সঞ্জীত কুমার দাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মুনির হোসেন, সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি-সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

মেলায় ১৫টি স্টলের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোক্তারা তাদের উদ্ভাবন তুলে ধরেন। প্রদর্শিত উদ্ভাবনগুলোর মধ্যে ছিল: প্লাস্টিকের বেতি দিয়ে ঘরের সিলিং, বেড়া ও ঝুড়ি তৈরি; ধোঁয়াবিহীন ইকোব্রিক; ভার্মি কম্পোস্ট উৎপাদন; ছাদকৃষি; বাঁশ ও পাটের তৈরি সামগ্রী; চিপসের মোড়ক দিয়ে মাদুর; মাশরুম চাষ; বস্তায় আদা চাষ; অর্গানিক সবজি উৎপাদন; পানিশোধন প্রকল্প; নিমপাতা ও কাঁচা হলুদ দিয়ে সাবান ও তেল তৈরি, ইত্যাদি।

মেলায় উপস্থিত বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বেড়েছে। এই সংকটে তরুণরাই হয়ে উঠছে পরিবর্তনের চালিকাশক্তি। তারা স্থানীয়ভাবে পরিবেশবান্ধব সমাধান তৈরি করে টেকসই উন্নয়নের অনুশীলন ছড়িয়ে দিচ্ছেন।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস স্বাগত বক্তব্যে বলেন, ‘এই আয়োজন তরুণ উদ্ভাবকদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের কাজ প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।’

অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার মাহিনুর রহমান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান সবুজ উদ্যোক্তাদের কর্মকাণ্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজনকে বাছাই করা হয়, যাঁরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে ‘গ্রীন ইনোভেশন ফেয়ার’-এ তাদের প্রোডাক্ট প্রদর্শনের সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রতিটি স্টলকেও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়িয়ে তুলবে, পাশাপাশি টেকসই ও সবুজ অর্থনীতির পথে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

আমার বার্তা/এল/এমই

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর সব ট্রেনের স্টপেজ চালু, স্টেশন মাস্টার নিয়োগ, প্লাটফর্ম উঁচুকরণ ও আধুনিকায়নসহ সাত

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

চুয়াডাঙ্গা জেলাজুড়ে ডায়রিয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত ১০ দিনে

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল বাতাসে শীতের

চাঁদপুরে তিন দোকান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের পুরান বাজারে পণ্যের প্যাকেট ব্যবহারে প্রতারণাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় তিন দোকান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিল সৌদি

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে উড়াল দিল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুরে নিতে খরচ দেবে মন্ত্রণালয়: অর্থ উপদেষ্টা

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু

আধুনিক সমাজে দাম্পত্যের সংকট: মানবিকতা হারিয়ে যান্ত্রিক সম্পর্কের দিকে যাত্রা

কুষ্টিয়ায় সাত দফা দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতে কঠিন চ্যালেঞ্জের মুখে হোয়াটসঅ্যাপ

আত্মগোপনে যমুনা অয়েলের তেল চোর সিন্ডিকেট প্রধান হেলাল উদ্দিন

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

ছাত্রশক্তির কর্মসূচি: স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড ঘোষণা

চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া প্রকোপ, ১০ দিনে ভর্তি ১০৭০ রোগী

বাড়ছে পেঁয়াজ আমদানি, দৈনিক আইপি মিলবে ৫৭৫টি

হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালাল বিমানবন্দরে এলো এয়ার অ্যাম্বুলেন্স

হাদির ঘটনা বিচ্ছিন্ন, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: নাসির উদ্দিন

মেডিকেল ভর্তি পরীক্ষার মেধাতালিকার এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার