ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সরাইলে সতত সরাইল-২ লিটল ম্যাগাজিনের প্রকাশনা ও ইউএনও'র বিদায় সংবর্ধনা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৬ নভেম্বর ২০২৫, ১৮:২৮
আপডেট  : ০৬ নভেম্বর ২০২৫, ১৮:২৯

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাহিত্যের ছোট কাগজ সতত সরাইল-২ এর প্রকাশনা অনুষ্ঠান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রিতাল সংগীতাঙ্গানের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টার।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সরাইল উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতী মোঃ বাকী বিল্লাহ। সতত সরাইল-২ সম্পাদনা পরিষদের সদস্য সচিব ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সতত সরাইল লিটল ম্যাগাজিনের সহযোগি সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব খান।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল,শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ও শিক্ষিকা দেওয়ান রওশন আরা লাকী,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোঃ মামুন,বীরমুক্তিযোদ্ধা নান্নু মিয়া, মুফতি বাকী বিল্লাহ, রফিকুল ইসলাম, সরাইল সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম মামুন, উদীচী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল পাঠান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস সিংহ রায়, সাহিত্যিক ও সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, কবি আশেক জুনায়েদ, সমাজকর্মী রওশন আলী,কবি আবুল কাশেম তালুকদার প্রমুখ।

বক্তাগণ শিল্প, সংস্কৃতির প্রসারে ছোট কাগজটির ধারাবাহিক প্রকাশনা অব্যাহত রাখার উপর জোর দিয়ে বলেন শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা মেধা ও মনন বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সভায় শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু