ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে উখিয়ায় দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৭:৩৩

কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্তে পাচারকালে দেড় লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আটক মো. সাদেক হোসেন (২০) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ আলমের ছেলে।

লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়ার বালুখালী সীমান্তের নারিকেল বাগান এলাকা দিয়ে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক ৩ ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। তাদের থামার জন্য নির্দেশ দিলে সঙ্গে থাকা ছোট ১ বস্তা ফেলে দৌড়ে মিয়ানমার অভ্যন্তরে পালানোর চেষ্টা চালায়। পরে বিজিবির সদস্যরা ধাওয়া দিয়ে ১ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। পরে বস্তা খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, পালংখালী ইউনিয়নের রহমতেরবিল এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহিমের সাথে ৯ হাজার টাকার চুক্তি ইয়াবার চালানটি মিয়ানমার থেকে পাচার করছিল। উদ্ধার মাদকের চালানটির মালিক আব্দুর রহিম ইতিপূর্বে বিজিবির দায়ের করা মাদক চোরাচালান মামলার পলাতক আসামি।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু