ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

আমার বার্তা অনলাইন
১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭

গাজীপুরের কোনাবাড়ির বাইমাইল এলাকায় ভোরের দিকে একটি ফ্ল্যাটে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের হামলায় এক নারী নিহত হয়েছেন এবং তার স্বামীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে নওয়াব আলী মার্কেট সংলগ্ন একতা ভিলার পঞ্চম তলা থেকে দম্পতিকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ।

ওসি জানান, “প্রাথমিকভাবে দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর পাই। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্বামী এমরানের এখনও পালস চলছে। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থাও বেশ শঙ্কাজনক।”

আহত এমরানের বয়স ৪০ বছর, এবং নিহত স্ত্রী রহিমার বয়স ৩৫। এমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। দাম্পত্য জীবনে তাদের শারমিন নামে ১৬ বছরের একটি মেয়ে রয়েছে।

প্রতিবেশীরা জানান, ভোরে একতা ভিলার ওই ফ্ল্যাটে স্বামী-স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে রহিমার মরদেহ উদ্ধার করে এবং এমরানকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

দম্পতির ওপর হামলার কারণ বা ঘটনার প্রকৃতি সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হয়নি। রহিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু