ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে মাঝারি পরিসরের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বেলা ১১টা ১৫ মিনিটে কার্গো ওয়ারহাউস সংলগ্ন খোলা স্থানে এ মহড়ার আয়োজন করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী আয়োজন করা এ মহড়ায় অংশ নেয় বিমানবন্দরের ফায়ার শাখা, এভসেক, এপিবিএন, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিমসহ অন্যান্য অংশীজন।

মহড়ার স্ক্রিপ্ট অনুযায়ী কার্গো ওয়ারহাউসের পাশে থাকা পরিত্যক্ত ময়লায় হঠাৎ আগুন ধরে গেলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। এ সময় বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে সংশ্লিষ্ট সব ইউনিটকে তাৎক্ষণিক বার্তা পাঠানো হয়। পরে ফায়ার টিম, বিমানবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য অংশীজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

মহড়া পর্যবেক্ষণ করেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। এসময় উপস্থিত ছিলেন বিমানবন্দরের স্যাটো সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক (ফায়ার) আব্দুল্লাহ আল মমিন এবং বিমানবন্দরের অন্যান্য কর্মকর্তা–কর্মচারী।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু