ই-পেপার মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আমার বার্তা অনলাইন
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা মাঠে নেমে ভোটারদের কাছে নিজেদের পক্ষে সমর্থন চাইছেন। গ্রাম থেকে শুরু করে হাট-বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে চলছে পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ।

প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। রাস্তাঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নকে সামনে রেখে প্রচারণা চালানো হচ্ছে। পোস্টার, ব্যানার ও মাইকিংয়ের মাধ্যমে প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে পুরো আসন।

স্থানীয় ভোটারদের মধ্যেও নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চা-স্টল, বাজার ও পাড়ামহল্লায় প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। কেউ উন্নয়নের ধারাবাহিকতা চান, আবার কেউ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা নিশ্চিত করতে তৎপর রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে প্রচারণা চালাচ্ছেনবলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪০০৪৯, যার মধ্যে পুরুষ ভোটার ১,৭৫,২৩২, নারী ভোটার ১,৬৪,৮১৬ এবং হিজড়া ভোটার ১ জন।

ঠাকুরগাঁও ২ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকল প্রার্থী দলীয় মনোনীত। প্রধান দুই প্রার্থী হলেন বিএনপি মনোনীত ডা. মোঃ আব্দুস সালাম (ধানের শীষ প্রতীকে) এবং জামায়াতে ইসলামী মনোনীত মোঃ আব্দুল হাকিম (দাঁড়িপাল্লা প্রতীকে)। অন্য প্রার্থীরা হলেন নুরুন নাহার বেগম (জাতীয় পার্টি, লাঙ্গল), মোঃ নাহিদ-রানা (আমার বাংলাদেশ পার্টি, ঈগল), মোঃ ফারুক হোসেন (গণঅধিকার পরিষদ, ট্রাক), মোঃ রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা) এবং সাহাবউদ্দিন আহাম্মেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে)।

বালিয়াডাঙ্গী, হরিপুর রাণীশংকৈল উপজেলার ধর্মগড় এবং কাশিপুর ইউনিয়ন নিয়ে ঠাকুরগাঁও ২ আসন গঠিত

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

ফেনী-২ সংসদীয় আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া ধর্মীয় অনুশীলনের অংশ

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর

​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে

টঙ্গীতে রিভলবারসহ যুবক গ্রেপ্তার টঙ্গী

গাজীপুরের টঙ্গীতে একটি রিভলবারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ বিভাগের গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: ডা. শফিকুর রহমান

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার