ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামের পক্ষে ঝুঁকি নিয়ে এককভাবে ভোটের মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশপ্রেমিক ও ইসলামপ্রেমী মানুষের সমর্থন নিয়ে হাতপাখার পক্ষে ভোট দিতে জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎রেজাউল করীম বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছে, তারা এই তিনটি দাবি পূরণে ব্যর্থ হয়েছে। বরং তারা দুর্নীতি, লুটপাট ও চুরির মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সেই অর্থেই বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগম পাড়া’।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চেয়েছিল ইসলামের পক্ষে একটি শক্তিশালী ভোট বাক্স তৈরি করতে। কিছু রাজনৈতিক দল মাঠে এলেও তারা প্রকৃত অর্থে ইসলামের পক্ষে অবস্থান নেয়নি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, তাদের এক হিন্দু প্রার্থী সাংবাদিকদের প্রশ্নে বলেছেন—জামায়াত ইসলামী দল, এটা কে বলেছে? জামায়াত নিজেরাই পরিষ্কারভাবে বলেছে, তারা শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না। অথচ শরিয়াহ মানেই ইসলাম।

রেজাউল করীম আরও বলেন, এনসিপির নাহিদ ইসলামও বলেছেন—জামায়াত ক্ষমতায় এলেও দেশ কখনও ধর্মীয় রাষ্ট্র হবে না। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, শরিয়াহকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালিত হবে। আমরা ইশতেহার দিয়েছি, সেখানে দ্ব্যর্থহীনভাবে ইসলামী আইন বাস্তবায়নের কথা বলা হয়েছে।

‎চরমোনাই পীর বলেন, জামায়াতসহ অন্যান্য দল ইশতেহার দিয়েছে। আমরাও দিয়েছি কিন্তু ইসলামের প্রশ্নে তারা নীরব থেকেছে। জামায়াত একবারও পরিষ্কারভাবে ইসলামের কথা বলেনি। তাই তাদের প্রকৃত অর্থে ইসলামী দল বলা যায় না।

‎তিনি বলেন, এই দেশে অসংখ্য ওলিআল্লাহ শায়িত আছেন। অথচ এই দেশে ইসলামী আইন বাস্তবায়নের পরিবর্তে চাপিয়ে দেওয়া হচ্ছে পাশ্চাত্যের ইসলামবিরোধী নিয়ম-কানুন। পশ্চিমাদের চরিত্র কেমন, তা এপস্টেইন কেলেঙ্কারির মধ্য দিয়েই স্পষ্ট হয়েছে। আমরা সেই নৈতিকভাবে পচা সিস্টেম এ দেশে বাস্তবায়ন হতে দেব না।

‎ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য ভেঙে বেরিয়ে গেছে।

‎তিনি আরও বলেন, আমরা জোট না করে একা মাঠে নামলেও একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন, দেশপ্রেমিক মানুষ আছে, ইসলামপ্রেমিক জনগণ আছে। হাতপাখার পক্ষে ভোট দিতে মানুষ অপেক্ষায় রয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

‎জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। আরও বক্তব্য দেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

‎ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। জনসভায় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই-তিন দিন

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর

চট্টগ্রাম বন্দর: শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন