ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আগামীকাল বিএনপির ইশতেহার ঘোষণা, শেষ নির্বাচনি জনসভা রোববার

আমার বার্তা অনলাইন
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। আর বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে রোববার (৮ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, শুক্রবার বিকাল ৩টায় হোটেলে সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।

তিনি বলেন, রোববার দুপুর ২টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনি জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশেপাশের প্রার্থীরা জনসভা উপস্থিত থাকবেন।

শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটিই প্রত্যাশা।

বিএনপি সবসময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, এতো নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরও বলেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, নিজে একটি কাজ করেও নানাভাবে ঢাকার চেষ্টার কারণে এই প্রবাদ; যা কিছু দেখছি শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর।

আমার বার্তা /জেএইচ

স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা কী ছিল: প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াত অনলাইনে, টেলিভিশনে অনেক কথা বলছে, তাদের জিজ্ঞাসা

মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে ফ্রি, নওগাঁয় জামায়াত আমিরের ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব দূরীকরণে এক যুগান্তকারী

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে: সালাহউদ্দিন

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির

জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল–
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে: সেনাসদর

পিএসএল: সাড়ে ৬ কোটিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর

৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

স্বাধীনতা যুদ্ধে জামায়াতের ভূমিকা কী ছিল: প্রশ্ন তুললেন মির্জা ফখরুল

আগামীকাল বিএনপির ইশতেহার ঘোষণা, শেষ নির্বাচনি জনসভা রোববার

ড. মুহাম্মদ ইউনূসকে কিভাবে মনে রাখবে বাংলাদেশ?

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে ফ্রি, নওগাঁয় জামায়াত আমিরের ঘোষণা

স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে হবে: সালাহউদ্দিন

পোশাক খাতের সংকট মোকাবিলায় সরকারের সহযোগিতা চায় বিজিএমইএ

চট্টগ্রাম বন্দর: শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা

ইঁদুরের শরীর থেকে পুরোপুরি নির্মূল হলো অগ্ন্যাশয়ের ক্যান্সার

দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার ৯২৪ জন প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন

নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব