ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে। পাকিস্তান সরকার বা পিসিবির কোনো শীর্ষ কর্মকর্তার কাছ থেকে এই প্রথম প্রকাশ্যে এমন ব্যাখ্যা এলো।

বুধবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত।’

এর আগে রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, দলটি বিশ্বকাপে অংশ নেবে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না। ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে পিসিবি এখনো প্রকাশ্যে কিছু বলেনি। তবে আইসিসি ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এক বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক ব্যবস্থার ওপর এর দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে। কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও।’

আইসিসি আরও জানায়, তারা চায় পিসিবি এমন সমাধান খুঁজুক, যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা হয়। এখনো জানা যায়নি পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কি না।

শাহবাজ শরিফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে আইসিসির ‘দ্বৈত নীতি’র অভিযোগ রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি একে ‘ডাবল স্ট্যান্ডার্ডস’ বলে আখ্যা দিয়েছেন।

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি। তারা চেয়েছিল, বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলুক। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ–আয়োজক এবং পাকিস্তানও সেখানে খেলছে। তবে আইসিসি বোর্ড ১৪–২ ভোটে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বিসিবি।

এই সিদ্ধান্তের পর মহসিন নাকভি বলেছিলেন, ‘ডাবল স্ট্যান্ডার্ড চলতে পারে না। একটি দেশের জন্য এক নিয়ম আর অন্যদের জন্য ভিন্ন নিয়ম হতে পারে না। তাই আমরা এই অবস্থান নিয়েছি। বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে। তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে। ক্রিকেটে তারা বড় অংশীদার।’

এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের পেছনের রাজনৈতিক ও কূটনৈতিক কারণ এখন প্রকাশ্যে এলো। - সূত্র- ক্রিকইনফো

আমার বার্তা/এমই

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

বৈশ্বিক বাণিজ্যের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেল ট্যাংকারকে ‘ধাওয়া’ করে

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন এপস্টেইন

প্রকাশ্যে ও জনসমক্ষে লর্ড পিটার ম্যান্ডেলসন ছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের অনুগত ডেপুটি। তিনি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান সামরিক অভিযানে ১৯৭ জন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আবারও পারমাণবিক আলোচনা শুরু করছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগরীতে ৫৭৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ০৪ সদস্য গ্রেফতার

আজ রাতে নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

তারা আমেরিকার দূতাবাসে আমাদের জঙ্গি হিসেবে উপস্থাপন করে: চরমোনাইর পীর

বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা দেয়া হবে: মির্জা ফখরুল

পাচার করা সম্পদ উদ্ধারে বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

ছয় লাশ পোড়ানো মামলার রায়: ১৬ আসামির ভাগ্য নির্ধারণ আজ

০৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

৬ কোটি টাকা আত্মসাৎ: গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

ভোটারদের মুরগি-চাল দিয়ে প্রভাবিত করছে জামায়াত: আমিনুল হকের অভিযোগ

কিশোর গ্যাংয়ের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, দেশীয় অস্ত্র ও বোমা উদ্ধার

পুলিশের মধ্যে কোনো ভীতি কাজ করছে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামায়াতের জনতার ইশতেহার: রাষ্ট্র সংস্কার থেকে আত্মনির্ভরতার বার্তা

গুপ্ত হিসেবে পরিচিতরা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

জালিমদের নেতা নারীদের নিয়ে ‌‘কলঙ্কিত’ শব্দ ব্যবহার করেছেন

সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা রহমান

নিরপেক্ষ নির্বাচন না হলে হতাশার শেষ থাকবে না: নজরুল ইসলাম

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ