ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১২:২৩

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আগামীতে শুভ বার্তা পাওয়া যাবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব (বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান, চাংক্রান) উপলক্ষে গৃহীত কর্মসূচি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শান্তি চুক্তির অনেক বিষয় এখনো বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নেবেন— এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শান্তি চুক্তি আলোচনার বিষয়। আমরা সবে ক্ষমতায় এসেছি, আপনারা দেখতে পাবেন। আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন, একটু ধৈর্য ধরুন, সবে তো এক-দেড় মাস হলো। আর আপনারা শুভ বার্তা পাবেন, আমি এটুকু বলতে পারি।

পার্বত্য এলাকায় প্রায়ই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, এগুলো নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা থাকবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা আমার মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়ার বিষয় না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহযোগিতা করতে পারি।

এসময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। প্রতিদিন নতুন করে আক্রান্তদের

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ চলছে। এছাড়াও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি

সরাইলে ড্রেজারের বালু ভরাটে জলাবদ্ধতার শঙ্কা , রক্ষায় এলাকাবাসীর আকুতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ১নং ওয়ার্ডের সাদেক মিয়া বিরুদ্ধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সাঈদ হত্যা: ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৪২ দিনে একটিও ক্রসফায়ার হয়নি: সংসদে আইনমন্ত্রী

বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ

সরকার পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে: মন্ত্রী

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন: সড়কমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী

সাংবাদিক হত্যা যুদ্ধাপরাধ, ইসরায়েলের বিরুদ্ধে তদন্তের আহ্বান সিপিজের

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের ক্যারেজ রেলের বহরে যুক্ত হবে: সড়কমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে হামের লক্ষণ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ছাড়ল ৫০০

অবসর ভেঙে বিশ্বকাপ খেলতে চান সুয়ারেজ