ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৬, ১৭:০০

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটিতে দ্বিতীয় দফায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের বোধিপুর এলাকা, নানিয়ারচরের উপজেলার কুতুকছড়ি ও বগাছড়ি এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

‎৪০ দিনব্যাপী এ কর্মসূচির আওতায় দুটি ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটারের খাল খনন করা হবে। এতে ৭১৬ জন স্থানীয় শ্রমিক অংশ নিয়েছে।

‎উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, খাল খনন কার্যক্রম দীর্ঘ বছর বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় এবং বর্ষাকালে ফসলি জমি ও বসতবাড়ি প্লাবিত হয়। এতে জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‎খাল খনন কাজে অংশ নেওয়া রূপান্তর চাকমা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে আমাদের ঘরবাড়ি প্লাবিত হয়। খালটি পুনঃখনন সম্পন্ন হলে বন্যার ঝুঁকি কমবে। এতে ফসলি জমি রক্ষা পাবে এবং খড়া মৌসুমে খালে পানি থাকায় চাষাবাদে সুবিধা হবে।

‎এদিকে রাঙামা‌টি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে সাপছড়ি, কুতুকছড়ি, বন্দুকভাঙ্গা ও বালুখালী ইউনিয়নে প্রায় ৩৩ কিলোমিটার খাল পুনঃখননে ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।

আমার বার্তা/এমই

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন এবং

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী নাদিয়া হত্যার আসামি শামীম ওরফে স্বপনের(৩৬) ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সেন্ট্রাল

বাবা ও ছোট ভাই হত্যার ঘটনায় বড় ছেলে সোহান গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন উত্তর বনমালা এলাকায় সোহেল রানা ও তার ছোট ছেলে সাকিব

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে সারাদেশে দুইদিনে ৯ জন নিহত, মৃত্যুহার বেশি গাইবান্ধায়

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা করছে: মন্ত্রী

বাংলাদে‌শি শিক্ষার্থী‌র হত্যাকারীদের বিচা‌র হবে, প্রত্যাশা বাংলাদেশের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

রেল দুর্ঘটনা কমাতে আধুনিক হচ্ছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর