ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

আমার বার্তা অনলাইন
০৫ জুলাই ২০২৬, ১৯:২৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দলীয় প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

‎শনিবার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির প্রকাশিত এক লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ২৯ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর একটি ম্যাচে ব্রাজিলের জয়ের উচ্ছ্বাসে খন্দকার আমিনুর ইসলাম মিন্টু থ্রি-পিস পোশাক পরে নাচছেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে বহিষ্কার নোটিশে ওই ভিডিও বা ঘটনার কোনো নির্দিষ্ট উল্লেখ করা হয়নি; সেখানে কেবল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের কথা বলা হয়েছে।

‎নোটিশে আরও জানানো হয়, বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি, গোড়াই ইউনিয়ন বিএনপি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক নেতাদের অবহিত করা হয়েছে।

‎এ বিষয়ে গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হবে।"

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজারে বিরাজ করছে বৈরী আবহাওয়া।

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

কুতুবদিয়ায় ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়ার ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে পিলটকাটা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ শাহজীর পাড়া ব্রিজটি ধসে পড়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সার্ক ও বিমসটেকের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

নিরাপদ অভিবাসন নিশ্চিতে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস বাংলা‌দেশ-আইওএমের

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরঃ কূটনৈতিক সফলতার বার্তা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী