ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৮:৩০

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ করা অর্থ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, চলতি অর্থবছর অথবা আগামী অর্থবছরের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সাংবাদিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য ও মিথ্যা তথ্য প্রতিরোধে সরকারের উদ্যোগ সম্পর্কে ইয়াসের খান চৌধুরী বলেন, নতুন মাধ্যমের মাধ্যমে একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিষয়বস্তু তৈরি হচ্ছে। এসব মাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক রিলস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মাধ্যম প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন সম্পর্কে জনগণকে সচেতন করতে বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনটি সঠিক তথ্য, কোনটি অপতথ্য এবং কোনটি মিথ্যা তথ্য তা শনাক্ত করতে বিভিন্ন প্রযুক্তি ও সফ্‌টওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক তথ্য সম্পর্কে অবহিত করা হবে।

বাংলাদেশ বেতারকে আরও শক্তিশালী ও আধুনিক করার বিষয়ে তিনি বলেন, বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক ও দর্শকবান্ধব করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিটিভির জন্য ফরেনসিক নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে নিরীক্ষা কার্যক্রম শুরু হতে পারে। নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালায়নসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক ও আকর্ষণীয় করার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আরও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’র আবেদন গ্রহণের জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

এ সময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) বাপ্পী চক্রবর্তী, বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ও আহতদের সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, হাওর, বিল, নদী ও

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায়।

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের কারণে উৎপাদন ব্যাহত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়া শিল্পকারখানার ব্যাংক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: আইআরজিসি

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে: পর্যটনমন্ত্রী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৫ লাখ টাকা

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর