ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১২:৩৯

ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাগান ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় তিনি ভীমরুলীর হাটে পৌঁছান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ উপস্থিত ছিলেন। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত। স্থানীয় পেয়ারার স্বাদ নেওয়ার পাশাপাশি নৌকায় বসে হাটের বেচাকেনা ও বাগানের চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন তিনি।

ভীমরুলীতে বাগান ও বাজার পরিদর্শনের পর ট্রলারে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তার সঙ্গে মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এই অনন্য ভাসমান বাজারে আসতে পেরে তিনি খুবই আনন্দিত। নদীতে ঘুরে পেয়ারা বাজারের অভিজ্ঞতা তার কাছে দারুণ ও আনন্দের ছিল। তিনি পেয়ারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন, কীভাবে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা হয় তা দেখেছেন এবং নিজেও পেয়ারা খেয়ে স্বাদ নিয়েছেন।

রাষ্ট্রদূত জানান, তাকে বলা হয়েছিল এখানকার গুরুত্বপূর্ণ একটি কথা হলো—‘পেয়ারা খাবেন?’। ভীমরুলীর ভাসমান পেয়ারা বাজারে এসে তিনি বুঝতে পেরেছেন, কথাটি সত্যিই যথার্থ। এখানকার মানুষ, নদী ও পেয়ারা বাগান ঘিরে গড়ে ওঠা এই অনন্য পরিবেশ তাকে মুগ্ধ করেছে।

বরিশালের ঐতিহ্য ও প্রকৃতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ কথাটি একদমই যথার্থ।

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। খবর পেয়ে কঠোর

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ জন

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও

সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

একদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি আর ফেনিল তরঙ্গ, অন্যদিকে বাঁধভাঙা মানুষের কোলাহল। ঢেউয়ের গর্জনের সঙ্গে

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

ক্যারিবীয়দের সরাসরি বিশ্বকাপে খেলা অনিশ্চিত, পথের কাঁটা বাংলাদেশ

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের, অনুমতি দেন শেখ হাসিনা

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

ঝালকাঠির ভাসমান পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর-বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ জন

সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, আসছে নতুন নিয়ম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

সৌদির দুই অঞ্চলে বিস্ফোরণ, আরামকো তেল ও জুবাইল গ্যাস স্থাপনায় আগুন

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মিছিলে মিছিলে জনস্রোত, কানায় কানায় পূর্ণ প্রধানমন্ত্রীর সমাবেশস্থল

বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

দিল্লিতে হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত টানাপোড়েন

প্রতিযোগিতার মাঠেই যোগ্যতার পরীক্ষা

টুকরা করে ১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১