ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

কক্সবাজারে নিখোঁজের এক মাস পর অপহৃত ২ শিশু উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১১:৪৮
আপডেট  : ১২ আগস্ট ২০২৬, ১১:৪৯

অপহরণের প্রায় এক মাস পর অবশেষে মায়ের কোলে ফিরেছে কক্সবাজারের উখিয়ার থাইংখালী থেকে অপহৃত হওয়া দুই শিশু।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

​পুলিশ জানায়, গত ১০ জুলাই সকালে উখিয়ার থাইংখালী দাখিল মাদরাসার সামনে থেকে স্থানীয় শাহ আলমের দুই ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নিখোঁজ হয়। শিশু দুটি থাইংখালীর দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজের পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়।

পরবর্তীতে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজাদকে। এর মধ্যেই দুর্বৃত্তরা পরিবারের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

​পুলিশ আরও জানায়, গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা টেকনাফ ও উখিয়াসহ বিভিন্ন স্থানে বারবার তাদের অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশুদের ছেড়ে দেওয়ার কথা থাকলেও, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আবার পালিয়ে যায়।

​এসআই আব্দুল আজাদ বলেন, পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় কলাতলী এলাকা থেকে শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

​উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দীর্ঘ এক মাসের প্রচেষ্টায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সংবাদমাধ্যমে খবর প্রকাশের কারণে অপহরণকারীরা ভয়ে শিশুদের ক্ষতি করতে সাহস পায়নি বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব না হলেও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

​এদিকে সন্তান দুটিকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তাদের বাবা-মা। বাব শাহ আলম বলেন, ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাবো। পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে গভীর রাতে আগুন লেগেছে। এতে

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা