ই-পেপার মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৬, ১৪:০৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী।’

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দেশের ক্রাইসিস মোমেন্টে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তাদের বলতে চাই, দেশের ক্রাইসিসকে বাড়িয়ে দিয়ে আপনারা কিছু হাসিল করতে পারবেন না।’

তিনি বলেন, ‘অতীতের সরকার উন্নয়নের নাম দিয়ে ১৬ বছর ক্ষমতায় ছিল। আমরা ক্ষমতায় এসে দেখলাম, কোথায় পয়সা বানানো যাবে, সেখানে উন্নয়ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন একটা এফএসআরইউ বন্ধ হয়েছে আর সারাদেশে গ্যাসের জন্য হাহাকার লেগে গেছে। গ্যাস সংকট নিয়ে আমরা শিল্পমালিকদের সঙ্গে বসবো। আমাদের দেশের শিল্পমালিকরা যেন বিপদে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখছি।’

মন্ত্রী বলেন, ‘আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে আগাতে হবে। কেননা এগুলো করার কারণে অনেক ফাইন্যান্স বন্ধ হয়ে গেছে।’

মন্ত্রী আরও বলেন, ‘সোলারের ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ। এটাকে বিজনেস অরিয়েন্টেড করার জন্য আমরা কাজ করেছি। দুই মাসের মধ্যে আমরা পলিসি তৈরি করেছি। আমরা যা পলিসিতে বলেছি, ওটাই বাস্তবায়ন হবে। ওপেক্স মডেলে ঢাকা শহর থেকে শুরু করে সারাদেশে সোলার ছড়িয়ে দেওয়া হবে।’

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বন্ধু

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

  সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট, পচে যাওয়া মানুষ এমন

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী: মন্ত্রী

ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: তথ্য উপদেষ্টা

লন্ডনের রাস্তায় আমিরাতের প্রধানমন্ত্রীকে চরম অপমান! ভিডিও ভাইরাল

রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ পরিবার

সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকায় ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে যা বললেন আমিনুল হক

দুর্গম এলাকার ৩০০ বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা

শিশুদের টিকা কমানোর নির্দেশ দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক ছাত্রনেতা

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি

ফিফাকে ট্রাম্পের হুমকি, ‘ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল’