ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

বাব এল–মান্দেব প্রণালিতে হুথিদের হামলা, নিহত ৪ নাবিক

আমার বার্তা অনলাইন:
১২ আগস্ট ২০২৬, ১০:৩৭

ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি “ভালোই চলছে” এবং হরমুজ প্রণালী এখন মার্কিন বাহিনীর “সম্পূর্ণ নিয়ন্ত্রণে”। এর মধ্যেই ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করা একটি পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজকে দুইটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে অচল করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, বাব আল-মানদেব প্রণালীতে ইরান-সমর্থিত হুথিদের সন্দেহভাজন হামলায় মিশরীয় মালিকানাধীন একটি কার্গো জাহাজে আগুন লেগেছে এবং চার নাবিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি নিশ্চিত হলে, ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাহাজে হুথি হামলায় এটিই হবে প্রথম মৃত্যু।

মার্কিন গণমাধ্যম ‘দ্য হিল’-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে গত বছর ইয়েমেনে হুথি জঙ্গিদের বিরুদ্ধে চালানো বিমান হামলায় ১৫৩ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ২৪৩ জন আহত হয়েছেন।

পেন্টাগন কংগ্রেসকে একটি ১২-পৃষ্ঠার প্রতিবেদনে জানিয়েছে যে, গত এপ্রিলে ইয়েমেনে তিনটি ভিন্ন মার্কিন সামরিক অভিযানে এই হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদন অনুসারে, এর মধ্যে রয়েছে ৬ এপ্রিল, ২০২৫-এ সানায় চালানো বিমান হামলা, যাতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হন; ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে চালানো হামলা, যাতে ৮০ জন নিহত হন; এবং ২৮ এপ্রিল সা’দার কাছে চালানো তৃতীয় হামলা, যাতে ৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।

পেন্টাগন আরও জানিয়েছে যে, আরও ১৫টি ঘটনা পর্যালোচনাধীন রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক প্রাক্তন আন্ডার সেক্রেটারি ডেভিড হেলের মতে, ট্রাম্প প্রশাসন গাজা শান্তি বোর্ড পরিকল্পনায় ইসরায়েলকে রাজি করাতে সময়ক্ষেপণের চেষ্টা করছে, কিন্তু ইসরায়েলিরা এখনও অবিশ্বস্ত।

হেল আল জাজিরাকে বলেন যে, হোয়াইট হাউস হয়তো প্রস্তাবটির শর্তাবলী পরিমার্জন করার জন্য এ বিষয়ে চুপ করে আছে।

হেল বলেন, আমার সন্দেহ, হোয়াইট হাউসের এ বিষয়ে চুপ থাকার একটি কারণ হলো, তারা হয়তো ১৫ দফা প্রস্তাবটি নিয়ে নতুন করে ভাবতে এবং তাতে কিছু পরিবর্তন আনতে চায়, যাতে তারা ব্যবধানটি কমাতে পারে এবং ইসরায়েল গ্রহণ করতে পারে এমন কিছু খুঁজে বের করতে পারে।

তবে, তিনি ইঙ্গিত দেন যে, ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত কঠোর শর্ত এবং হামাসের সামরিক সক্ষমতাই মূল বাধা হয়ে রয়েছে। স্পষ্টতই, ইসরায়েলিদের জন্য অলঙ্ঘনীয় শর্ত হলো, হামাসের সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খ নিরস্ত্রীকরণ না দেখা পর্যন্ত তারা সেনা প্রত্যাহার করবে না, হেল যোগ করেন।

তিনি উল্লেখ করেন যে, ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন না যে, এই আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং শান্তি বোর্ডের কাগুজে সমাধানগুলো জনগণকে এই আশ্বাস দেওয়ার জন্য যথেষ্ট যে, অদূর ভবিষ্যতে গাজা নিরাপদ থাকবে।

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

*দেশটি মনে করে যে, এই প্রস্তাব "জাতিসংঘের চলমান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য অবদান" এবং

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে বা এ ধরনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা