ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় শিক্ষকের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন:
১১ আগস্ট ২০২৫, ১১:৪৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে প্রাইভেটকারে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় আন্তঃজেলা ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং দেশীয় অস্ত্রশস্ত্র।

রোববার (১১ আগস্ট) ভোরে পটুয়াখালীর সদর থানাধীন কালিকাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- পটুয়াখালী সদর উপজেলার উত্তর হাজীখালী এলাকার মৃত আউয়াল হাওলাদারের ছেলে হামিদুল হাওলাদার (৩২) এবং একই উপজেলার নন্দিপাড়া এলাকার জসিম কাজীর ছেলে রাজীব কাজী (২৮)।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, গত ১৮ জুন সন্ধ্যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিভাগরে বিভাগীয় প্রধান (ডিন) প্রফেসর শহিদুল ইসলাম দুমকি উপজেলার লেবুখালী থেকে একটি ভাড়াকৃত প্রাইভেটকারে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে প্রাইভেটকারে শহিদুলকে জিম্মি করে পরিবার থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ১৮ হাজার টাকা হাতিয়ে নেয় ডাকাতচক্র। এছাড়া ওই শিক্ষকের সঙ্গে থাকা এক লাখ ৭০ হাজার টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওইদিন রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব স্বরমঙ্গল এলাকায় শহিদুলকে হাতপা বেঁধে ফেলে রেখে যায় ডাকাতরা।

তিনি বলেন, এ ঘটনার পরদিন রাজৈর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। তথ্য প্রযুক্তির সহায়তায় চালিয়ে পটুয়াখালীর কালিকাপুর থেকে গ্রেফতার করা হয় ঘটনার সঙ্গে জড়িত হামিদুল হাওলাদার ও রাজীব কাজীকে। এ সময় উদ্ধার করা হয় চাকু, ছুরি, হাতুড়ি ও প্লাস। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও। এ ঘটনায় বাকি জড়িতদের ধরতে কাজ করছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার আরও বলেন, এদিকে গ্রেফতার হামিদুল ও রাজীবের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার দুজনকে রোববার (১০ আগস্ট) বিকেলে আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আমার বার্তা/এল/এমই

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা

বিয়ের নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া ভুয়া সৈনিক আটক

সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে একে একে ৩টি বিয়ে করেছেন শ্রী সাগর (২৫)। জালিয়াতির মাধ্যমে হাতিয়ে

জেলা প্রশাসক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে ২ জন

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও ডিভাইজ ব্যবহার করায় পরীক্ষার্থীসহ দুজনকে আটক করা হয়েছে।

হাদি হত্যায় মোটরসাইকেল চালকের ঘনিষ্ঠ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেল চালক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু