ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দ. কোরিয়া

অনলাইন ডেস্ক:
২৪ জুন ২০২৪, ১৯:২৮

দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক হাজার ১৭৫ কোটি টাকা ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ সরকার। সামাজিক সুরক্ষা টেকসই ও জোরদার এবং কাজের পরিধি বাড়ানোর লক্ষ্যে এ ঋণ নিতে যাচ্ছে সরকার।

সোমবার (২৪ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে। ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক হওয়াং কিওয়াইওন ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, দ্বিতীয় স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে কোরিয়া। প্রতি ডলারের মূল্যমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৭৫ কোটি টাকা।

উল্লেখ্য, কোরিয়া সরকার ১৯৯৩ সাল থেকে কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। এ ঋণচুক্তির আওতায়ও নমনীয় সুদে ঋণ দেওয়া হবে। যার বার্ষিক সুদের হার মাত্র ১ শতাংশ এবং ঋণ পরিশোধকাল মোট ২৫ বছর।

আমার বার্তা/এমই

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের ২০২টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৫’।

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন

রমজানে দ্রব্যমূল্য নিম্নমুখী থাকবে: বাণিজ্য উপদেষ্টা

আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
  • সর্বশেষ
  • জনপ্রিয়