ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রাইমার্ক প্রতিনিধিদলের সঙ্গে বিজিএমইএ সভাপতির বৈঠক

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৮:৩০

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক ফ্যাশন রিটেইলার প্রাইমার্কের প্রতিনিধিদলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বুহস্পতিবার (৩১ জুলাই), বিজিএমইএ ভবনে, ঢাকার উত্তরায়।

বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের সার্বিক অবস্থা, টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, শ্রমিক কল্যাণ ও উভয় পক্ষের সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রাইমার্ককে বাংলাদেশ থেকে বৈচিত্র্যময় ও মূল্য-সংযোজিত পোশাক আরও বেশি সোর্সিং করার আহ্বান জানান। পাশাপাশি উদ্ভাবনী ও উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশি কারখানার সঙ্গে অংশীদারিত্ব জোরদারের অনুরোধ জানান।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা শুল্ক নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, এ বিষয়ে বাংলাদেশের জন্য ইতিবাচক সমাধান আসবে।

প্রাইমার্ক প্রতিনিধি দল পরিবেশবান্ধব উৎপাদন, কার্বন নিঃসরণ হ্রাস, ডিকার্বনাইজেশন ও জলবায়ু কার্যক্রমে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষ কারখানাগুলোতে পানি, বিদ্যুৎসহ অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহারে জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে।

বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পে একটি সমন্বিত আচরণ বিধি প্রণয়নে প্রাইমার্কের সহযোগিতা কামনা করেন, যা কারখানায় নিরীক্ষা প্রক্রিয়া সহজ করবে এবং শিল্পকে আরও টেকসই ও দায়িত্বশীল করবে।

এছাড়া কর্মসংস্থান ইনজুরি প্রকল্প (Employment Injury Scheme) বাস্তবায়নের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।

বিজিএমইএ সভাপতি বলেন, “প্রাইমার্কের সঙ্গে এই আলোচনা আমাদের পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের সুরক্ষা এবং উদ্ভাবনী উৎপাদনে সহায়ক হবে।”

প্রাইমার্ক প্রতিনিধি দলও বাংলাদেশের পোশাক শিল্পে তাদের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

আমার বার্তা/এমই

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধান ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই খাতকে মুনাফাভোগী নয়, বরং সেবাখাত

সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড

এক সময় ক্রেডিট কার্ড ছিল কেবল উচ্চবিত্ত বা অভিজাত শ্রেণির ব্যবহৃত একটি আর্থিক পণ্য। ব্যাংকের

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

দীর্ঘ চাপ ও অনিশ্চয়তা পেরিয়ে আবারও শক্ত অবস্থানে পৌঁছাতে শুরু করেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা