ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ১৯:২০

বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এ নোট মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু হবে।

নতুন নোটে যা থাকছে

গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত ১৪০ মিমি × ৬২ মিমি আকারের এই নোটের সামনে থাকবে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। নোটের মূল রঙ নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটটিতে থাকছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে:

• রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজে রূপান্তরযোগ্য)

• নিরাপত্তা সুতা—লাল থেকে সবুজে পরিবর্তনশীল

• রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ

• দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু

• ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ ও UV সুরক্ষা ফিচার

নোটের দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে হবে এবং দীর্ঘস্থায়ী হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু