ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৪১ শতাংশ ট্যারিফ কার্যকর হচ্ছে ১৫ অক্টোবর থেকে

আমার বার্তা অনলাইন:
০২ অক্টোবর ২০২৫, ১১:১০

চট্টগ্রাম বন্দরে জাহাজ ভেড়ানো, কনটেইনার উঠানো-নামানো, পরিবহণসহ বিভিন্ন সেবা খাতে বর্ধিত প্রায় ৪১ শতাংশ ট্যারিফ কার্যকর করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

১৫ অক্টোবর থেকে এই ট্যারিফ কার্যকর হবে। মঙ্গলবার চবকের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবদুস শাকুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেট অনুসারে ট্যারিফ ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। এখন ১৪ অক্টোবর রাত ১২টার পর থেকে বন্দরে আসা সব জাহাজের জন্য ভেসেল বিল, কনটেইনার বিল ও কার্গো বিল বর্ধিত ট্যারিফ হারে আদায় করা হবে। নতুন ট্যারিফ হারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিল প্রস্তুতের জন্য বন্দরের সব সফটওয়্যার প্রতষ্ঠানকে ১৪ অক্টোবরের মধ্যে নির্ভুল সিস্টেম চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অস্বাভাবিক এই ট্যারিফ নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের নৌ মন্ত্রণালয়ে ডেকে বৈঠক করেছিলেন স্বয়ং নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সে সময় ব্যবসায়ীরা উপদেষ্টাকে জানান, বর্তমান অবনতিশীল অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের এই দুর্যোগ মুহূর্তে সেবা খাতে ৪১ শতাংশ ট্যারিফ বৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়াবে। আমদানি-রপ্তানি ব্যয় দ্বিগুন বেড়ে যাবে।

বন্দর যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান নয়; এবং লোকসানেও নেই; তাই ব্যবসায়ীদের ওপর ট্যারিফের বোঝা চাপানো উচিত নয়। ব্যবসায়ীরা সর্বোচ্চ ১০ থেকে ১২ শতাংশ পর্যস্ত ট্যারিফ ধার্যের প্রস্তাব দেন। ওই সময় উপদেষ্টা বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। কিন্তু তা না করে ১৫ সেপ্টেম্বর থেকে ট্যারিফ কার্যকর হওয়ার কথা উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে ট্যারিফ আদায় কার্যক্রম এক মাসের জন্য স্থগিত হয়। সর্বশেষ মঙ্গলবার চবক এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ অক্টোবর থেকে বর্ধিত ট্যারিফ কার্য কর করার ঘোষণা দিল।

এ বিষয়ে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সারা দেশের ব্যবসায়ী নেতাদের ডেকে মিটিং করেছিলেন উপদেষ্টা। কিন্তু সেই মিটিং ও প্রস্তাবনার কোনো প্রতিফলনই ঘটেনি। ‘বিচার মানি তাল গাছ আমার’- এই ধারণা নিয়েই মিটিং ডেকে ব্যবসায়ীদের কষ্ট দেওয়ার কী দরকার ছিল!’

ট্যারিফ নিয়ে চবকের বক্তব্য হলো, ‘দীর্ঘ ৩৯ বছর পর ট্যারিফ বাড়ানো হয়েছে। বন্দরের সেবার মান আগের চেয়ে অনেকগুণ বেড়েছে। বেড়েছে খরচও। এশিয়ার ১০টিসহ বিশ্বের ১৭টি আন্তর্জাতিক বন্দরের কার্যক্রম ও ট্যারিফ পর্যালোচনা করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।’

জানা যায়, চলতি বছরের জুনে ট্যারিফ বৃদ্ধির প্রস্তাব প্রথমে নৌ-মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের অনুমোদনের পর ২৪ জুলাই অর্থ মন্ত্রণালয় অনুমোদন করে ওই প্রস্তাব। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের অনুমোদন শেষে গেজেট আকারে প্রকাশিত হয়।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু