ই-পেপার শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে বন্যায় সবচেয়ে বেশি পরিবার ক্ষতিগ্রস্ত: সিপিডি

আমার বার্তা অনলাইন:
১৮ অক্টোবর ২০২৫, ১৯:৪২

জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, তাপপ্রবাহসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি পরিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয় বন্যায়। ৫ বছরে দেশে ৫৪.৬৯ শতাংশ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ক্লাইমেট উইক-২৫ উপলক্ষে এক সেমিনারে এসব তথ্য উঠে আসে।

রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অবস্থিত দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী সেশনে অংশ নেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বক্তব্য রাখেন– পরিকল্পনা কমিশনের সদস্য ড. মঞ্জুর হোসেন, বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. সৈয়দ আমির আহমেদ, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়েস ফেরেস।

দ্বিতীয় অধিবেশনে সিপিডির বোর্ড অব ট্রাস্টির সদস্য খুশি কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও বক্তব্য রাখেন- পরিবেশ ও পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ু) জিয়াউল হক প্রমুখ।

সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফখরুদ্দিন আল কবির তার প্রবন্ধে জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে যেসব দুর্যোগ হয় তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যার কারণে। ২০১৫-২০২০ সাল পর্যন্ত ৫ বছরে যেসব দুর্যোগ হয়েছে তার মধ্যে খরায় আক্রান্ত হয়েছে ৪.৭২ শতাংশ পরিবার, জলাবদ্ধতায় ১০.১৬ শতাংশ, ঘূর্ণিঝড়ে ৩৪ শতাংশ, টর্নেডোতে ৫.২৮ শতাংশ, ঝড়/জলোচ্ছ্বাসে ২.২৬ শতাংশ, বজ্রপাতে ১৪.২২ শতাংশ, নদী/উপকূলীয় ক্ষয় ১০.৪, ভূমিধসে ০.৪০ শতাংশ, লবণাক্ততায় ৩.২৭, শিলাবৃষ্টিতে ১৭.৮৩ এবং অন্যান্য খাতে ০.০৯ শতাংশ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেমিনারে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কপ থেকে ফিরলে সাংবাদিকদের প্রশ্ন আমরা কত টাকা পেলাম বা পাচ্ছি। কার্বন নিঃসরণ বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যার সমাধান হচ্ছে– টেকনোলজির ব্যবহার।

তিনি বলেন, আমরা এনডিসি ফাইনাল করেছি। যোগাযোগ, বিদ্যুৎ, কৃষি সবাই গ্রিনহাউজ গ্যাস বাড়াচ্ছে। আমার গণপরিবহন দরকার। অথচ আমাদের শহরের প্রায় সব বাস পুরাতন। মিটিগেশনের কথা বলে যেতেই হবে। ৪০০ কোটি টাকা থাকে বালুর বস্তার জন্য। এটি মোকাবিলায় নতুন কিছু বুদ্ধি দিতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কপে প্রতিবছর একটা করে নতুন শব্দ ধরিয়ে দেওয়া হয়।

আমরা সেই শব্দের অর্থ ও ব্যাখ্যা নিয়ে ব্যস্ত থাকি, কাজ করবো কীভাবে।

অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, বিশ্বের ৫০ শতাংশ পুষ্টি সমুদ্র থেকে আসতে পারে। অথচ আমরা সমুদ্রের মাছ খাই না।

তিনি বলেন, বোমা মেরে বাংলাদেশকে উড়িয়ে দিলেও মিটিগেশনের কিছুই হবে না। আমাদের করতে হবে অ্যাডাপ্টেশন। গত কপে ৩শ’ ট্রিলিয়ন ফান্ডের ঘোষণা দেওয়া হয়েছে ,অথচ আমরা নিজেদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছি না।

তিনি বলেন, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বাঁধ ভাঙলে কোন প্রতিষ্ঠান ঠিক করবে? এসব নিয়ে ‘হযবরল’ অবস্থা।

টেকনোলজি সম্পর্কে আইনুন নিশাত বলেন, নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ব্যবহার হয়। এর ভালো কোনো প্রযুক্তি আমরা গ্রহণ করতে পারিনি। এছাড়া রেগুলেটরির টেকনোলজি বদলাতে হবে। কেননা ৯৯ শতাংশ রেগুলেটর কাজ করছে না। টেকনোলজির প্রয়োজনীয়তা নিয়ে পরিবেশ মন্ত্রণালয় একটা রিপোর্ট তৈরি করেছিল। এটি কোথায় আছে, সেটি এখন খুঁজতে হবে।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু