ই-পেপার মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

দুই লাখের পর ধাপে-ধাপে টাকা ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক

আমার বার্তা অনলাইন:
১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক–এর আমানত ফেরত স্কিমের খসড়া প্রস্তুত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন স্কিমে প্রথম ধাপে আমানত বীমা তহবিল থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পাওয়া যাবে। এরপর যাদের হিসাবে দুই লাখের বেশি আছে, তারা প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে তুলতে পারবেন দুই বছর পর্যন্ত।

এ জন্য পাঁচ ব্যাংকের কাছে ২৭ ধরনের গ্রাহক তথ্য চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য যাচাই শেষ হলে দ্রুত স্কিম ঘোষণা হবে।

মঙ্গলবার ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে নিয়ে বাংলাদেশ ব্যাংকে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট থাকলেও আমানত বীমার আওতায় সর্বোচ্চ দুই লাখ টাকাই পাওয়া যাবে। যাদের হিসাবে দুই লাখ টাকা বা কম আছে, তারা স্কিম ঘোষণার পর পুরো টাকাই তুলতে পারবেন। তবে ৬০ বছরের বেশি বয়সী এবং ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে উত্তোলন সীমা শিথিল থাকবে।

শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে গঠিত নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা—এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি, আর বাকি ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে আমানতকারীদের।

এসব ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ গ্রাহকের আমানত প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা, যার বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯২ হাজার কোটি টাকা; গড়ে ৭৭ শতাংশই খেলাপি।

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু