ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

দুর্যোগ মোকাবিলায় একসাথে কাজ করবে ইডটকো ও রেড ক্রিসেন্ট

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় স্থায়ী সক্ষমতা উন্নয়ন উদ্যোগ
বিশেষ প্রতিবেদক:
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৪

বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি বৃদ্ধি এবং জরুরি সহায়তা কার্যক্রমে গতি আনতে সম্প্রতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) সুনীল আইজ্যাক এবং বিডিআরসিএস-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলামের উপস্থিতিতে এ বিষয়ক সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা, মাঠপর্যায়ের প্রস্তুতি নিশ্চিত করা এবং সংকটকালীন মুহূর্তে প্রয়োজনীয় যোগাযোগ সেবা দ্রুত চালু করতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। দুর্যোগের সময় দ্রুত, নিরাপদ ও আরও সমন্বিত প্রস্তুতি প্রদানের লক্ষ্যেই যৌথ এই উদ্যোগ।

চুক্তি অনুযায়ী জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে টেকসই সক্ষমতা বাড়াতে কাজ করবে ইডটকো ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সৌর বিদ্যুৎ চালিত যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ আশ্রয় সহায়তা এবং সুনির্দিষ্ট জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এই কার্যক্রম চালাবে প্রতিষ্ঠান দুটি। সংকটকালীন মুহূর্তে মানবিক সহায়তা ও জনগণকে সংগঠিত করার দায়িত্ব পালন করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে, গুরুত্বপূর্ণ স্থানে নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে সহায়তা দিবে ইডটকো।

এছাড়া, জাতীয় পর্যায়ের প্রস্তুতি আরও শক্তিশালী করতে যৌথ মহড়া, স্বেচ্ছাসেবীদের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে অনুশীলনের ব্যবস্থা করবে উভয় পক্ষ যা আরও সমন্বিত ও সুসংহত জরুরি নেটওয়ার্ক ব্যবস্থাপনা তৈরিতে সহায়ক হবে।

ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক বলেন, “দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি বৃদ্ধি এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের যে অভিন্ন লক্ষ্য, এই অংশীদারিত্ব তারই প্রতিফলন। ইডটকোর আছে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা। অন্যদিকে রেড ক্রিসেন্টের রয়েছে মানবিক সহায়তা প্রদানের দীর্ঘ অভিজ্ঞতা। এই দুইয়ের সমন্বয়ে অধিক দুর্যোগ কবলিত অঞ্চল গুলোতে আমরা আগাম সতর্কবার্তা, নিরাপদে সরে যাওয়া, এবং জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ ব্যবস্থা ফিরে আনতে পারবো। সৌর বিদ্যুৎ চালিত টেলিযোগাযোগ ব্যবস্থা, নিরাপদ আশ্রয় সহায়তা এবং সুনির্দিষ্ট জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে আমরা সেইসব এলাকায় টেকসই সক্ষমতা গড়তে চাই, যেখানে জলবায়ু ঝুঁকি সবচেয়ে বেশি। একসঙ্গে আমরা আরও প্রস্তুত, নিরাপদ ও সংযুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।”

আমার বার্তা/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু