ই-পেপার শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান, বাণিজ্য-বিনিয়োগে জোর

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪৪

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ইরান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ইরানের ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠা‌নে এ কথা জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ক্ষমতা এবং পারস্পরিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে উভয় দেশের জনগণের জন্য একটি উজ্জ্বল ও আরও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলতে পারব। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, স্থিতিশীল সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ইরান।

জলিল রহিমি জাহনাবাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ব্যাপক এবং অন্যায্য চাপ ও নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তবে এসব চাপ ইরানী জাতিকে অগ্রগতির পথে এগিয়ে যেতে কখনও বাধা দেয়নি। আজ ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতা, অত্যন্ত দক্ষ ও শিক্ষিত মানব পুঁজির ওপর নির্ভর করে প্রতিরক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, চিকিৎসা এবং অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছি‌লেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তি‌নি বলেন, ইরান এমন একটি দেশ যে দেশ হাজার বছরের সভ্যতা ধারণ করে আছে। ইরান বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্য, শিল্পেও অনন্য অবদান রেখেছে। ইরানের সংস্কৃতি এই বাংলায় মানুষও শত শত বছর ধরে ভাগাভাগি করে আসছে।

সাখাওয়াত হো‌সেন ব‌লেন, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ ও ইরান কূটনৈতিক সম্পর্ক উপভোগ করে আসছে। দুই দেশ বহুপক্ষীয় ফোরামে একযোগে কাজ করছে। আমরা আশাকরি, আগামী দিনে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে ইরান।

আমার বার্তা /জেএইচ

আইএমএফের ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের জ্বালানি খাতে অস্থিরতা কমছেই না। পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি কমার

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক।  ২০১৯ সালে বিতর্কিত প্রেসিডেন্ট

টানা দ্বিতীয় সপ্তাহে মার্কিন ডলারের পতন

ইরান যুদ্ধ পরিস্থিতি ঘিরে শান্তির সম্ভাবনা জোরদার হওয়ায় আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো দুর্বলতার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন বলে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল

সার্ক পুনরুজ্জীবিত করা প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য: পররাষ্ট্রমন্ত্রী

পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী

হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত সরকার: প্রধানমন্ত্রী

শিরীন শারমিনের জামিন ভালো সিদ্ধান্ত: ভোলায় স্পিকার হাফিজ উদ্দিন

মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সামনের বছরগুলোতে বৃত্তি পরীক্ষা সঠিক সময়ে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

হরমুজ পাড়ি দিতে না পারা জাহাজ নিয়ে কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

ব্যাপক ছাঁটাইয়ের পথে মেটা, আগামী মাসে চাকরি থাকবে না ৮০০০ কর্মীর

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত

‘আগে লাইন ধরে তেল পেতাম, এখন রাতভর অপেক্ষার পরও মেলে না’

স্মার্ট সিটি ধারণা: ঢাকার বাইরে নগর অর্থনীতি গড়া কি সম্ভব?

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী