ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৬, ১৫:০৬

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এবং মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেড-এর যৌথ উদ্যোগে “মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’’ শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো: আনোয়ারুল ইসলাম সরকার এ আহবান করেন।

তিনি বলেন, আমরা খুব ভাগ্যবান যে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছি। অন্য কোনো গ্রহ বসবাসের জন্য এতোটা উপযুক্ত না। আমরা যদি সুস্থভাবে জীবন-যাপন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই পোড়াতেলের ব্যবহার বাদ দিতে হবে।

কর্তৃপক্ষের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে তিনি মুয়েন্জার বাংলা প্রাইভেট লিমিটেড-কে তাদের ইতিবাচক কার্যক্রমের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ করার অনুরোধ জানান যাতে পরিবেশ ও মাটির সাথে মিশে এসব পোড়া তেল বিরূপ প্রভাব সৃষ্টি করতে না পারে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুয়েনজার এর দক্ষিণ এশিয়ার প্রজেক্ট ম্যানেজার Martin Shestag। তিনি উপস্থিত সকলকে সেমিনারে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএফএসএ সদস্য যথাক্রমে আ. ন. ম. নাজিম উদ্দীন এবং ড. মোহাম্মদ মোস্তফা।

সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফএসএ সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব৷ তিনি পোড়াতেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ তিনি তার বক্তব্যে বলেন- প্রতিবছর ২ লাখ ৭৮ হাজার মানুষের মৃত্যু শিল্পজাত ট্রান্স ফ্যাট গ্রহণের কারণে ঘটে৷ ট্রান্সফ্যাট রক্তনালিতে জমে গিয়ে হার্ট এটাকের ঝুঁকি বাড়ায়৷ গবেষণায় দেখা যায়- বাংলাদেশে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে প্রায় ৫৯ জন হৃদরোগে মারা যায় এবং এদের মধ্যে প্রায় ৪% মৃত্যুর সাথে ট্রান্স ফ্যাট ওতপ্রোতভাবে জড়িত৷

তিনি জানান- বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০২১ সালে ‘খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা’ প্রণয়ন করে, যা ৩১ ডিসেম্বর ২০২২ সালে কার্যকর হয়৷ এই প্রবিধানমালায় ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২% নির্ধারণ করা হয়েছে৷ এই বিধান সব ধরনের প্রক্রিয়াজাত, প্যাকেটজাত ও প্রস্তুত খাবারের ক্ষেত্রে প্রযোজ্য।

লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি বলেন- ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থান থেকে ১১টি সয়াবিন তেলের নমুনার মধ্যে ০৭টি, ৯৫টি ডালডার নমুনা থেকে ৯৩টি, ৩০টি বাটারের নমুনা থেকে ২৬টি এবং ১৪টি মার্জারিনের নমুনা থেকে ৬টি নমুনায় মাত্রার চেয়ে বেশি ট্রান্সফ্যাটি এসিড পাওয়া গেছে৷ এছাড়া, ট্রান্স ফ্যাটি এসিডের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্য তিনি সবাইকে সচেতন হবার আহবান করেন৷

বিশেষ অতিথির বক্তব্যে বিএফএসএ সদস্য ড. মোহাম্মদ মোস্তফা পোড়া তেলের ব্যবহার রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যকর ভূমিকার কথা উল্লেখ করে বলেন, যেখানে যেখানে ট্রান্সফ্যাট থাকতে পারে বলে মনে হয়, সেখানেই নিয়মিতভাবে নমুনা সংগ্রহপূর্বক টেস্ট করা হচ্ছে।

কর্তৃপক্ষের উপপরিচালক মো. রুহুল আমিন উক্ত সেমিনারের স্বাগত বক্তব্যে বলেন- গত পবিত্র রমজান মাসে বিএফএসএ মোট ৭২০টি মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। এ সময় ব্যবসায়ীদেরকে পোড়াতেলের ক্ষতিকর প্রভাব এবং এই পোড়াতেল কীভাবে উপযুক্ত প্রতিষ্ঠানকে বিক্রি করে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সে বিষয়ে তাদেরকে অবগত করা হয়৷

উক্ত কর্মসূচিতে জানানো হয় যে, রান্নায় একই তেল বারবার ব্যবহার করলে তাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ (যেমন ট্রান্স ফ্যাট, ফ্রি র‍্যাডিক্যাল) সৃষ্টি হয়, যা মানবদেহে ক্যান্সার, হৃদরোগ, লিভারের সমস্যা এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ায়। এ ধরনের পোড়া তেল খাদ্য হিসেবে গ্রহণ করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, ব্যবহৃত পোড়া তেল সরাসরি খাদ্যে পুনঃব্যবহার না করে তা সংগ্রহ করে সঠিক প্রক্রিয়ায় বায়োডিজেল উৎপাদনে ব্যবহার করা সম্ভব। এর মাধ্যমে একদিকে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাবে, অন্যদিকে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের মাধ্যমে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিচার্স ইন্সটিটিউটের অ্যাসিস্টেন্ট সায়েন্টিস্ট ড. আহমেদ খায়রুল আবরার বলেন, পোড়া তেল ক্যান্সারের সৃষ্টি করে। যারা পোড়া তেলে ভাজাপোড়া করেন তাদেরও ক্যান্সার হবার সম্ভাবনা রয়েছে। কোন তেল ২-৩ বারের বেশি ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সেমিনারে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন উন্নয়ন, অর্থনৈতিক পুনরুদ্ধার, আঞ্চলিক ভারসাম্য এবং সামাজিক সংহতিকে ভিত্তি করে পাঁচ স্তম্ভের

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

আসছে বাজেটে রাজস্ব আদায়ের আওতা বাড়ানো হয়েছে জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বরের ঘটনায় ইসলামিক টিভি তাদের সব ভিডিও আলামত ট্রাইব্যুনালে দেবে

সাধারণ শিক্ষার সকল স্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, তবে ২৫-২৬ মে খোলা থাকছে যেসব এলাকায়

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে জিও-লোকেশন মনিটরিং চালু হচ্ছে: প্রতিমন্ত্রী

বাংলাদেশ ৩৯০ রানে অলআউট, বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ

আন্তর্জাতিক মা ও সেবিকা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

‘রক্তপাতহীন’ স্থানীয় সরকার নির্বাচনে দলগুলোর সহযোগিতা চান সিইসি

আগামী অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

রাজস্বের বাইরে থাকা খাতগুলো এবার আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ধৈর্য ধরুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪২ কোটির দেশেও বেশি সন্তান নিতে উৎসাহ দিচ্ছে মোদি-ঘনিষ্ঠরা

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

চট্টগ্রামে গ্রাফিতি আঁকতে আসা এনসিপিকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশে ছড়িয়ে পড়েছে হাম

পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা