ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাত হবে রপ্তানিমুখী: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৯:০৩
আপডেট  : ১৯ এপ্রিল ২০২৬, ১৯:১৯
মতবিনিময় সভায় বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আগামী ২০৩০ সালের মধ্যে পোল্ট্রি খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার। এ লক্ষে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ খাত নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। পোল্ট্রি খাতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ২০৩০ সালের মধ্যে এ খাতকে রপ্তানিমুখী পর্যায়ে নিয়ে যাওয়া হবে।

তিনি বলেন, ক্ষুদ্র খামারিদের টিকিয়ে রাখা জরুরি; কারণ তারা না থাকলে বড় খামারিরাও টিকে থাকতে পারবে না। বর্তমানে প্রতিটি ডিম উৎপাদনে প্রায় ৯ টাকা খরচ হলেও খামারিরা ৭ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ প্রতিটি ডিমে ২ টাকা করে লোকসান হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার ও কিছু প্রতিষ্ঠান ভ্যাকসিন আমদানি করে থাকে। এ ক্ষেত্রে আমদানিকারকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি খামারি, ফিড, বাচ্চা উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সংশ্লিষ্ট সবার মধ্যে ‘উইন-উইন’ পরিস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে ভোক্তার ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারের দায়িত্ব হলো সার্বিক সহায়তা প্রদান করা এবং এ ক্ষেত্রে শতভাগ সহযোগিতা দেওয়া হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সভাপতি মসিউর রহমান। এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ। স্বাগত বক্তব্য দেন ফিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক।

এসময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি সেন্ট্রাল কাউন্সিলের সদস্যরা ও প্রাণিসম্পদ খাতের খামারিরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

সরকার আগামী বছর পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদযাপনের চিন্তা করছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে, যার লক্ষ্য একটি বৈষম্যহীন

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

কারিগরি ত্রুটির কারণে একটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) বন্ধ হয়ে যাওয়ায় গ‍্যাস সরবরাহ প্রায় ৪০০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে আগামী নববর্ষ উদযাপনের চিন্তা

বৈষম্যহীন ও সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনই তারেক রহমানের লক্ষ্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ঈদে নতুন বাসভাড়া কার্যকর হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সিইও পদ ছাড়ছেন টিম কুক, অ্যাপলের দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

টেকনাফের শীলখালীতে ৩ মরদেহ উদ্ধার, অপহরণের পর হত্যা

জিলকদ মাসের গুরুত্বপূর্ণ দিবস ও ঘটনাসমূহ

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া প্রয়োজন হবে: ট্রাম্প

এফএসআরইউ বন্ধে গ্যাস সরবরাহে ধস, ঢাকাসহ তিতাস এলাকায় স্বল্পচাপ

সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

এসএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী সাড়ে ১৮ লাখের বেশি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, রঙ নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পনের টেবিলে পরিণত করতে চান

চুক্তি না হলে বুধবার থেকেই ফের ইরানে অভিযান: ট্রাম্পের হুঁশিয়ারি

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান