ই-পেপার সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

প্রথম ভালোবাসা কি ভোলা যায়: কেয়া পায়েল

আমার বার্তা অনলাইন:
০৬ জুলাই ২০২৬, ১৯:২২
সমুদ্র সৈকতে কেয়া পায়েল।

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার অবকাশ যাপনে মালদ্বীপে রয়েছেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে মালদ্বীপ ভ্রমণের চমৎকার সব মুহূর্ত শেয়ার করছেন কেয়া পায়েল। কখনো তাকে ঘুরতে দেখা যাচ্ছে স্পিডবোটে, কখনো আবার অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তবে এই নিয়মতান্ত্রিক ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই বিনোদন পাড়ায় শোরগোল ফেলে দেয়। ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা গেছে। মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। সেখানে গল্প আর আড্ডার মাঝেই ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় পায়েলকে। অন্তর্জালে আসার পরপরই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। মালদ্বীপের এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং তা ‘প্রেমের সফর’।

এই প্রেমের গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন- দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা। নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও যেন একাত্মতা পোষণ করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভুলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন।’ আরেকজন লিখেছেন, ‘প্রথমবার কোন কিছুই ভুলা যায় না।’

মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে আপাতত পায়েলের এই একটি প্রশ্নই তার ভক্তদের মনে কৌতুহল জাগিয়ে রেখেছে।

আমার বার্তা/এমই

একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে: সাফা কবির

প্রিয় দলের বিদায়ে মন খারাপ। তবু সেই আক্ষেপের মধ্যেও নিজের দেশকে নিয়ে বড় একটি স্বপ্ন

ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে: তটিনী

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন

ব্রাজিলের বিদায়ে চরম উচ্ছ্বসিত মেহজাবীন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্‌যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দুই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

বার্ষিক পরীক্ষার সময় নতুন বই হাতে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ

চক্ষু স্বাস্থ্যসেবায় মেগা প্রকল্প, বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক বাংলাদেশ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চিফ হুইপ

গুলশান-বনানী-বারিধারা লেকের দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ

টানা তিন মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, চাপে সীমিত আয়ের মানুষ

গাজার শাসনকার্যে আর থাকছে না হামাস, কমিটি ভেঙে দেয়ার ঘোষণা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

সার্ক ও বিমসটেকের মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার প্রয়োজন নেই

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য

নিরাপদ অভিবাসন নিশ্চিতে যৌথ প্রতিশ্রুতির আশ্বাস বাংলা‌দেশ-আইওএমের

সব মাদ্রাসায় নিয়মিত পিটি-প্যারেড ও ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ

মাদরাসাগুলোতে স্কুলের চেয়ে অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

মাশরাফির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নাহিদ রানা

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরঃ কূটনৈতিক সফলতার বার্তা

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গা : নিহত ২৫, আহত অন্তত ১০০ জন

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস

দ্বিপাক্ষিক উত্তেজনায় বাধাগ্রস্ত সার্কের অগ্রযাত্রা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী