ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

বিচারক হয়ে ফিরলেন পূর্ণিমা

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৩১
ফেসবুকে পোস্ট করা পূর্ণিমার নতুন ছবি

নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ে তিনি অনিয়মিত। তাঁর অভিনীত একাধিক চলচ্চিত্রের শুটিং আটকে আছে। নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের খবরে নেই তিনি। তবে রান্নাবিষয়ক একটি রিয়েলিটি ‘সেরা রাঁধুনী’-এর শোর বিচারক হয়ে পর্দায় ফিরলেন তিনি। মাছরাঙা টেলিভিশনে এর প্রচার শুরু হয়েছে।

কয়েক মাস ধরে এর প্রচার শুরু হলে পূর্ণিমা এসেছেন স্টুডিও রাউন্ড থেকে। বর্তমানে দেশসেরা রন্ধনশিল্পীদের রান্নায় শ্রেষ্ঠত্বের লড়াই, কুকিং রিয়েলিটি শোয়ের প্রধান বিচারকের একজনের দায়িত্ব পালন করছেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘এর আগেও নানা অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। তবে রান্না অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন উপভোগ করছি। আয়োজনে রন্ধনশিল্পীরা শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। আশা করছি, এখান থেকে প্রতিভাবান রন্ধনশিল্পীরা বের হবেন।’

বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও শোবিজে তাঁর উপস্থিতি বরাবরই নজরকাড়া। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায়ও দেখা যায় তাঁকে। কিছু ওয়েব কনটেন্টে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিচ্ছেন তিনি।

ব্যক্তিজীবনে বেশ গোছানো পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তাঁর অসংখ্য অনুরাগী নিয়মিত ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মনের মাঝে তুমি’। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তাঁর অভিনয় দারুণ প্রশংসা পায়।

এরপর ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ ছবিতেও তিনি মন কাড়েন দর্শকদের। এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। এ নায়িকা তাঁর ক্যারিয়ারে রিয়াজ, শাকিব খান, মান্নাসহ অনেক নায়কের সঙ্গে অভিনয় করেন। সময় বদলালেও পূর্ণিমার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভার অনন্য মিশেলে তিনি আজও বাংলার দর্শকের মনে একটি স্থায়ী জায়গা দখল করে আছেন।

এদিকে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর পাওয়া না গেলেও, নির্মাণাধীন রয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা। এগুলো হলো নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’।

২০১৮ সালে শুরু হওয়া এসব সিনেমা দীর্ঘদিন ধরে থমকে আছে। আদৌ শেষ হবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। নির্মাতাও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। সিনেমা দুটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও আরিফিন শুভ।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু