ই-পেপার বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ট্র্যাজিক কুইন মীনা কুমারীর বায়োপিকে কিয়ারা

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৫, ১৬:২৯
কিয়ারা আদভানি। ছবি : সংগৃহীত

বহু আলোচনার পর অবশেষে মীনা কুমারীর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হতে চলেছে বায়োপিক। ছবিটির স্বত্ব কিনেছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা, সারেগামা ও অমরোহি পরিবার যৌথভাবে। এই বায়োপিকে এতদিন পর্যন্ত প্রধান চরিত্রে কে অভিনয় করবেন, তা নিশ্চিত হওয়া না গেলেও গুঞ্জন উঠেছে মীনা কুমারীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্মাতারা কিয়ারাকেই মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। ছবির পরিচালক ও সৃজনশীল দল মনে করছেন, এ চরিত্রে আবেগের গভীরতা ও অনন্য এক অভিজাত্য দরকার, যা কিয়ারা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। অভিনেত্রীকে এরই মধ্যে চিত্রনাট্য শোনানো হয়েছে এবং জানা গেছে, স্ক্রিপ্ট শুনে তিনি বেশ পছন্দ করেছেন, যদিও এখনো চূড়ান্তভাবে সায় দেননি।

যদি কিয়ারা এই ছবিতে সাইন করেন, তবে এটি হতে পারে তার মাতৃত্বকালীন বিরতির পর প্রথম ছবি। বর্তমানে তিনি তার পেশাগত জীবন থেকে সাময়িক বিরতিতে রয়েছেন এবং মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে সম্প্রতি কিয়ারাকে দেখা গিয়েছিল মেট গালায়, যেখানে তিনি গৌরব গুপ্তর নকশায় তৈরি এক মননশীল পোশাকে বেবি বাম্প নিয়ে নীল কার্পেটে উপস্থিত হন। সেই ইভেন্টের পর তিনি স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে একটি আরামদায়ক ছুটিও কাটিয়েছেন।

এ মুহূর্তে কিয়ারার হাতে রয়েছে ওয়ার-২ ও টক্সিক সিনেমা, সেইসঙ্গে সম্ভাব্য এই মীনা কুমারী বায়োপিক।

তবে এখন ভক্তদের কৌতূহলের অন্যতম বিষয় হলো, এই বায়োপিকে কামাল অমরোহির চরিত্রে কে অভিনয় করতে চলেছেন। কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতা ছিলেন মীনা কুমারীর প্রাক্তন স্বামী। পর্দায় এই দুই চরিত্রের মধ্যকার রসায়ন নিখুঁতভাবে তুলে ধরাই হবে ছবির অন্যতম মূল চ্যালেঞ্জ।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু