ই-পেপার সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

আলিয়া ভাটের টাকা চুরি, গ্রেপ্তার হলেন ব্যক্তিগত সহকারী

আমার বার্তা অনলাইন:
০৯ জুলাই ২০২৫, ১৫:১১

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তার প্রযোজনা সংস্থা থেকে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে তার প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ৭৬.৯ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে বেদিকার বিরুদ্ধে। আলিয়ার মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে এই আর্থিক প্রতারণা সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা সোনি রাজদান মুম্বাইয়ের জুহু থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই বেদিকা শেঠির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে।

২০২১ সালে আলিয়া ভাট তার নিজস্ব প্রযোজনা সংস্থা 'ইটারনাল সানশাইন প্রোডাকশনস' চালু করেন। এই সংস্থার শুরু থেকেই ২০২৪ সাল পর্যন্ত বেদিকা আলিয়ার সঙ্গে কাজ করেছেন। এই সময়ে আলিয়ার আর্থিক নথিপত্র এবং টাকা বেদিকার তত্ত্বাবধানেই ছিল।

অভিযোগ অনুযায়ী, আলিয়ার ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং প্রযোজনা সংস্থার দুটি অ্যাকাউন্ট থেকে মোট ৭৬ লাখ ৯০ হাজার টাকা সরিয়েছেন বেদিকা।

পুলিশ জানিয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে তাতে সই করিয়ে টাকা তুলেছেন। তিনি আলিয়াকে বোঝাতেন যে এই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ বা অন্যান্য জরুরি খরচের জন্য।

তদন্তে আরও জানা গেছে, বেদিকা শেঠি এই জাল বিল থেকে তোলা টাকা দিয়ে কিছু পেশাদার সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা তিনি তার বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, যা পরে আবার নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে এনেছিলেন।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু