ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
আন্তর্জাতিক পুরস্কার জয়ে আলোচনায় মাহভাশ, পাশে ভারতীয় ক্রিকেটার চাহাল

মাহভাশের সাফল্যে চাহালের ছায়া

আমার বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৫, ১৯:৩৫

আরজে হিসেবে রেডিও জগতে যাত্রা শুরু করেছিলেন মাহভাশ। কিন্তু আজ সেই পরিচয়ের বাইরেও তাঁর নাম ছড়িয়েছে আন্তর্জাতিক পরিসরে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ‘উদীয়মান চলচ্চিত্র প্রযোজক এবং উদ্যোক্তা ২০২৫’ অ্যাওয়ার্ড গ্রহণ করে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন তিনি।

পুরস্কার গ্রহণের পর ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মাহভাশ লেখেন, “উদ্দেশ্য পরিষ্কার হলে গন্তব্য কখনও কঠিন হয় না। আমি গর্বিত, এমনকী সেই কাজগুলোর জন্যও যা সফল হয়নি। কারণ প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেছে। মনে রাখবেন, স্রষ্টা আপনাকে সাহায্য করেন আজ না হোক, কাল ঠিকই করেন।”

এই পোস্টে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইলেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের মন্তব্য। প্রশংসাসূচক কমেন্টে তিনি দিয়েছেন হাততালি এবং নজর লাগার হাত থেকে রক্ষা পাওয়ার ইমোজি যার মাধ্যমে হয়তো তিনি মাহভাশের প্রতি নিজের ভালোবাসা বা শুভকামনা প্রকাশ করেছেন।

এদিকে চাহালের ব্যক্তিগত জীবনও সাম্প্রতিক সময়ে কম আলোচিত হয়নি। ২০২০ সালের ডিসেম্বরে ধনশ্রী ভর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। গুঞ্জন রয়েছে, দীর্ঘ তিন বছরের টানাপোড়েন শেষে ভেঙে গেছে তাঁদের দাম্পত্য জীবন। কাদা ছোড়াছুড়ি, মান-অভিমান এবং বিচ্ছেদ ইস্যু সবই ছিল সেই অধ্যায়ে।

তবে এখন মাহভাশ ও চাহালের মধ্যকার ঘনিষ্ঠতা নিয়েই কানাঘুষা বেশি। দুজনের কেউই এখনও প্রকাশ্যে কিছু না বললেও সামাজিক মাধ্যমে তাদের পারস্পরিক ‘ইন্টার‍্যাকশন’ থেকে সম্পর্কের ইঙ্গিত পাচ্ছেন অনেকেই।

চলচ্চিত্র, রেডিও কিংবা প্রেম সবটিতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাহভাশ। এখন দেখার পালা, ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের কোন অধ্যায়ে তিনি নতুন চমক আনেন।

তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে। পরিচালক রাফাত মজুমদার রিংকুর নতুন

লুইচ্চা বেটা-বেটি, আলভী-তিথিকে ধুয়ে দিলেন মানসী প্রকৃতি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গনে ক্ষোভের আগুন

ঈদে আসছে শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের চলচ্চিত্রাঙ্গনে যুক্ত হচ্ছে নতুন একটি রোমান্টিক সিনেমা “ভালোবাসি তোমায়”।

খামেনির মৃত্যুতে ভেঙে পড়লেন কাশ্মীরি অভিনেত্রী ফারহানা ভাট

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের অবসান ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেহরানে নতুন করে ইসরায়েলি বিমান হামলা, বিকট বিস্ফোরণ

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা

সীমাতিরিক্ত ঋণ সমন্বয় ছাড়া নবায়ন না করার বাধ্যবাধকতা বাতিল

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের

ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

জাতিসংঘের সভাপতি পদে যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় সহস্রাধিক নিহতের দাবি

৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

মধুপুরে মাদক কারবারিকে দেড় বছরের কারাদণ্ড

মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধে ডিএমপি কমিশনারের নির্দেশ

কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন ১০ মার্চ

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই: সেতুমন্ত্রী

বর্ষা মৌসুমে মশা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার আইসিইউতে ওষুধ প্রতিরোধী ছত্রাক: গবেষণা

চীনের সামনে বাংলাদেশের প্রাচীর হয়ে দাঁড়ালেন মিলি আক্তার

ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী