ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

তুমি আমার দুনিয়াটাই বদলে দিয়েছ: কিয়ারা

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৫, ১৯:১৮

নতুন অতিথি আসার পর থেকেই যেন অন্য এক জগতে পা রেখেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। গত ১৫ জুলাই তার আর অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যাসন্তান।

বর্তমানে মাতৃত্বের এই নতুন অধ্যায় জমিয়ে উপভোগ করছেন এই দম্পতি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে সেই আনন্দই ভাগ করে নিলেন অভিনেত্রী। কিয়ারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিষ্টি ছবি শেয়ার করেন।

সেখানে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ এই পোস্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, অভিনেত্রী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অনুভব করছেন। তার এই ছোট্ট বার্তাটি মুহূর্তে মন ছুঁয়ে গেছে ভক্তদের।

সদ্য মা হওয়ার পর গত ১ আগস্ট ছিল কিয়ারার ৩৪তম জন্মদিন। সেদিনও তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’ তার এই পোস্ট থেকেও মাতৃত্বের আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছিল।

প্রসঙ্গত, ২০২৩ সালে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে হয়। এরপর থেকেই তাদের ভক্তরা এই তারকা দম্পতির জীবনে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই কিয়ারা কাজ থেকে বিরতি নিয়েছিলেন এবং নিজের মাতৃত্বকালীন সময়টি পুরোপুরি উপভোগ করেছেন।

এমনকি কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে সবার নজর কেড়েছিলেন তিনি। সামনেই মুক্তি পাবে হৃতিক রোশনের সঙ্গে তার নতুন ছবি 'ওয়ার ২'। মা হওয়ার পর এটাই হতে চলেছে কিয়ারার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু