ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ওটিটি ও প্রেক্ষাগৃহে আসছে জয়ার দুই সিনেমা

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৮
জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে নেওয়া

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের জন্য নিয়ে এলেন বড় চমক। একসঙ্গে তাঁর অভিনীত দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। একটি সিনেমা হলে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ আসছে প্রেক্ষাগৃহে। শিগগিরই ঘোষণা হবে মুক্তির তারিখ।

লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মাসেই দেশের হলে মুক্তি পেতে পারে ফেরেশতে।

গত সোমবার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে ফেরেশতে সিনেমার পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, শিগগিরই আসছে। স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ফেরেশতে মুক্তি নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।

ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক গল্প ফুটে উঠেছে। জয়া ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজকও জয়া নিজেই।

২০২২ সালে নির্মিত ‘ফেরেশতে’ ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এবং একাধিক পুরস্কারও জিতেছে। এ ছাড়া গত বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা ছিল এটি।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকি আনছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খানের পরিচালনায় সিনেমাটি গেল ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এবার ঘরে বসেই দেখা যাবে চরকিতে।

করোনাকালীন সময়কে ঘিরে দুই নারীর সম্পর্কের গল্প বলা হয়েছে এই ছবিতে। শুরুটা পেশাগত সম্পর্ক হলেও সময়ের সঙ্গে তা গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধনে। রান্না, গল্প আর স্মৃতিচারণের ভেতর দিয়ে তাদের সঙ্গী হয়ে ওঠা কিন্তু তার পরেও অদৃশ্য এক দেয়াল থেকে যায়। তারকাখ্যাতি পাওয়া জয়া আর সাধারণ জীবনের শারমিনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এখানে জয়া অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে, আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। ছবিটির সহপ্রযোজকও জয়া।

গত সোমবার ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, এই সেপ্টেম্বরে প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন।

সময়টা ভালোই যাচ্ছে জয়া আহসানের। সম্প্রতি কলকাতার কয়েকটি ছবির কাজ শেষ করেছেন। চলতি বছর তাঁর শুরুটা হয়েছিল ওটিটি দিয়ে। গত ২৮ মার্চ মুক্তি পেয়েছিল প্রথম ওয়েব সিরিজ ‘জিম্মি’। এরপর দুই বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত আরও কয়েকটি সিনেমা।

সবশেষ গত ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’। এই সিনেমার রেশ না কাটতেই আবারও পর্দায় আসছেন জয়া। এ ছাড়া কলকাতার সিনেমায় নিয়মিত মুখ হয়ে উঠেছেন তিনি।

অভিনয় আর প্রযোজনার সমন্বয়ে নিজেকে বহুমাত্রিকভাবে প্রতিষ্ঠা করছেন তিনি। ভক্তদের জন্য তাই জয়ার এ ডাবল সারপ্রাইজ নিঃসন্দেহে আনন্দের খবর। একদিকে আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা প্রেক্ষাগৃহে, অন্যদিকে নতুন গল্প নিয়ে ওটিটিতে তাঁর উপস্থিতি সব মিলিয়ে চলতি সময়টা ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এমনটি মনে করছেন তাঁর ভক্তরা।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু