ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

বক্স অফিসে ২২ দিনে কত করল 'ধূমকেতু'

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

গত ১৪ আগস্ট মুক্তি পায় দেব-শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। শনিবার (৬ সেপ্টেম্বর) অর্থাৎ ২২ দিন পর্যন্ত বক্স অফিসে ‘ধূমকেতু’ মোট কত আয় করল? তা দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন ছবির প্রযোজক রানা সরকার।

ফের দেব ও শুভশ্রীর মধ্যে মনমালিন্য। তবে এর মধ্যেও বাংলার সিনে-প্রেমিরা এখনও চুটিয়ে উপভোগ করছেন দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। এই ছবি মুক্তির আগে থেকেই অ্যাডভান্স বুকিং ছিল চোখে পড়ার মতো। প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় হয়েছিল। চারদিনে প্রায় ১০ কোটির বেশি টাকা ঘরে তোলে এ জুটির এই ছবি। দ্বিতীয় সপ্তাহে এই ছবির আয় ছিল ২১.৩৬ কোটি টাকা। এবার প্রকাশ্যে এলো 'ধূমকেতু'র তিন সপ্তাহের বক্স অফিস কালেকশন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রানা সরকার তার পেজ থেকে একটি পোস্ট শেয়ার করে নেন। সেখানে তিনি জানান 'ধূমকেতু' ২২ দিনে মোট ২৩.৭৯ কোটি টাকা ঘরে তুলেছে। তিনি আয়ের অঙ্ক শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘৩০ পার হবে কি?’ আসলে তিনি বলেছিলেন ৩০ পার হলে ফিরবে দেশু। কিন্তু এই পোস্টে তিনি দেব, ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক অনুপম রায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে ট্যাগ করেন তিনি। কিন্তু শুভশ্রীকে ট্যাগ করেননি প্রযোজক। দেব-শুভশ্রীর সম্পর্কের অবনতি কি এর কারণ? তা অবশ্য জানা যায়নি। এবার প্রশ্ন উঠছে তাহলে কি 'দেশু'কে দেখা যাবে?

গত ২২ আগস্ট বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও 'ধূমকেতু' মুক্তি পেয়েছে। তবে জাতীয় স্তরে এই ছবি কত আয় করেছে তা আলাদা করে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়নি। রানা সরকারও সেই বিষয়ে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আনেননি।

প্রসঙ্গত, ১০ বছর বড় পর্দায় একসঙ্গে দেখেনি অনুরাগীরা। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়, একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তারা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ।

আমার বার্তা/এল/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু