ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

টিভি দেখতে বসে ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০

কলকাতার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ করেছেন। বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। দেখছিলেন টেলিভিশন। হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। শরীর অবশ হয়ে আসে। পরীক্ষা করালে জানা যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।

ঘটনাটি ঘটেছে গেল বুধবার (৩ সেপ্টেম্বর)। আজ সোমবার অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিকের বরাতে ভারতের গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। ইন্দ্রনীল জানান, সায়ন্তনী এর আগে একদম সুস্থ ছিলেন। কোনো শারীরিক অসুবিধার ইতিহাস নেই।

কীভাবে হঠাৎ ব্রেইন স্ট্রোক হলো, এখনও অজানা। কিন্তু অবস্থা গুরুতর হওয়া থেকে রক্ষা পেয়েছেন।

ইন্দ্রনীল আরও জানান, সায়ন্তনীকে হাসপাতাল থেকে গতকাল রোববারই বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে ১৫ দিনের সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন।

অভিনয়জগতে সক্রিয় থাকা সায়ন্তনী হাসপাতালে থাকা অবস্থায় ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি প্রত্যহ সেই পাশে দাঁড়িয়ে থাকা স্বামীকে আঁকড়ে ধরেছেন। তার চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। পোস্টে লিখেছেন, ‌‘তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।’

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু