ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

জমকালো আড্ডায় অভিনেত্রী অনন্যার জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি:
০১ অক্টোবর ২০২৫, ১৯:৩১

ঢাকার অভিজাত একটি রেস্টুরেন্টে রঙিন আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো জনপ্রিয় মডেল অনন্যা আফরিনের জন্মদিন।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরো ভেন্যুটি সাজানো হয়েছিল বেলুন, ফুল আর ঝলমলে আলোয়। শুরু থেকেই তারকাদের পদচারণায় জমে ওঠে অনুষ্ঠান। শোবিজ দুনিয়ার সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা এসে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন।

কেক কেটে নতুন বছর শুরু করেন অনন্যা। জন্মদিনের মুহূর্তে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বলেন, ‘ভক্তদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি চাই সামনের দিনগুলোতে সবার কাছে ভালো কাজ উপহার দিতে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে পথ দেখাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ডিএ তায়েব, পরিচালক ইকবাল, ডান্স পরিচালক সোহাগসহ আরও অনেকে। এসময় অনন্যাকে নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। তারা বলেন, অনন্যা শুধু একজন অভিনেত্রী নন, তিনি শোবিজ অঙ্গনের প্রাণবন্ত একজন মানুষ। তার পেশাদারিত্ব এবং কাজের প্রতি দায়বদ্ধতা অনন্যাকে আলাদা করেছে। সহকর্মীরা অনন্যার আগামীর পথচলায় শুভকামনা জানান।

শুধু অতিথিরাই নন, ভক্তদের জন্যও জন্মদিনটি ছিল বিশেষ চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন। অসংখ্য ভক্ত মন্তব্য করেন, ‘অনন্যা আমাদের অনুপ্রেরণা’, ‘শুভ জন্মদিন, আরও অনেক দূর এগিয়ে যান।

অনুষ্ঠান শেষে অনন্যা জানান, জন্মদিন মানেই তার কাছে নতুন করে পথচলা শুরু। তিনি চান ভক্তদের আরও মানসম্মত কাজ উপহার দিতে। বিজ্ঞাপন ও ফ্যাশন শোয়ের পাশাপাশি তিনি অভিনয়েও নিয়মিত হওয়ার ইঙ্গিত দেন তিনি।

অনন্যার জন্মদিনের এই জমকালো আয়োজন শোবিজ অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, বর্তমান প্রজন্মের মডেলদের মধ্যে অনন্যা অনন্য উচ্চতায় পৌঁছাতে চলেছেন। আর জন্মদিনের এই রঙিন আয়োজন যেন তার ভবিষ্যতের সাফল্যেরই এক রঙিন পূর্বাভাস।

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু