ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ইউটিউব-গুগলের বিরুদ্ধে মামলা অভিষেক- ঐশ্বরিয়ার

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৩:৫৪

প্রযুক্তির অন্ধকার ভয়াবহতার শিকার হয়ে ইউটিউব, গুগলের বিরুদ্ধে মামলা করেছেন বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। মামলা করার পাশাপাশি বড় অংকের আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন এ দুই সেলিব্রেটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এ দুই তারকার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এআই ব্যবহার করে ওই সব আপত্তিকর ভিডিওতে তাদের ছবি, কন্ঠস্বর ব্যবহার করা হচ্ছে।

শুধু তাই নয়, ভুয়া ভিডিওতে যৌন ইঙ্গিতপূর্ণ, মানহানিকর এবং কাল্পনিক দৃশ্যও দেখানো হচ্ছে। অথচ এসব ভুয়া ভিডিও ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো পদক্ষেপ নেই ইউটিউব ও গুগলের। তাই আইনি লড়াইয়ের মাঠে নেমেছেন অভিষেক-ঐশ্বরিয়া।

তারকা দম্পতির দাবি শতাধিক ভিডিও লিংক ও স্ক্রিনশটে তাদের বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যা শুধু তাদের ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুন্ন করছে না বরং গোপনীয়তার মৌলিক অধিকারও লঙ্ঘন করছে।

জানা যায়, আদালতে জমা দেয়া পিটিশনে তারা ক্ষতিপূরণ বাবদ ৪ লাখ ৫ হাজার মার্কিন ডলার দাবি করেছেন। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ কোটি টাকা।

আর্থিক ক্ষতি পূরণ দাবি করার পাশাপাশি এ ধরনের ভিডিও প্রচার ও শেয়ার করার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন তারা। কারণ হিসেবে দুই তারকা দাবি, প্রযুক্তির অপব্যবহারের নতুন এ ট্রেন্ড সমাজ ও যে কোনো ব্যক্তির জীবনে ক্ষতি ডেকে আনতে পারে।

অভিষেক-ঐশ্বরিয়ার ১৫০০ পাতার অভিযোগপত্রে দায়ের করা মামলাটি বর্তমানে দিল্লি হাইকোর্টে বিচারাধীন। দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে ইউটিউব ও গুগলের আইনজীবীকে লিখিত জবাব দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের ১৫ই জানুয়ারি।

আমার বার্তা/এল/এমই

অনুরাগ আলোকিত করবেন রুহুল কবির রিজভী

ইংরেজি নববর্ষ উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা

অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না: রানি মুখার্জি

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম অভিনেত্রী রানি মুখার্জি। টানা তিন দশক ধরে বড় পর্দায় কখনও রোমান্টিক নায়িকা,

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়ল ওয়েন কুপার

এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে

পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি

আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য বেভারলি হিলটন হোটেলে বসেছিল গোল্ডেন গ্লোব পুরস্কারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

খালেদা জিয়ার শাসনামলে পোশাক রপ্তানি এক বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে

জুলাইয়ে গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতা সাইফুল আটক

বর্ণিল আয়োজনে দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা

গণভোটের প্রতীক টিক চিহ্ন: আলী রীয়াজ

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ঢাকায় এসেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

স্বাধীনতায় অবিশ্বাসীরা নির্বাচন বানচালের চক্রান্ত করছে: মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন আগে হামলা

আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দেবে

মালদ্বীপে বাংলা‌দে‌শি চিকিৎসকদের স‌ঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বদিউল আলম

জাতীয় পার্টির ৩ প্রার্থীর ভাগ্য খুলল ইসিতে, ঝরে পড়লেন ২ জন

বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ

এই পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ খেলা অসম্ভব: ক্রীড়া উপদেষ্টা

শ্রমিকের অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না

মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে খেলতে যাওয়ার সুপারিশ আইসিসির

প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে ইসলাম যা বলে