ই-পেপার বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

হানিয়ার পর বাংলাদেশে আসছে আরেক পাকিস্তানি অভিনেতা

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১১:৪৯

গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসে ভক্তদের মাঝে যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন, এবার সেই ঢেউ আবার আসতে চলেছে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন আরেক জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি অভিনেতা আহাদ রাজা মীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘হে বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি।

তবে অভিনেতা কবে, কখন, কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন- সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি।

কে এই আহাদ রাজা মীর?

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা মীর বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল 'এহদ-এ-ওয়াফা'-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা 'ইয়াকীন কা সফর'-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে: 'আঙ্গান', 'ইয়ে দিল মেরা', এবং সাম্প্রতিক হিট ড্রামা 'মীম সে মহব্বত'। এছাড়া 'ধূপ কি দীওয়ার' নামের একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন।

আন্তর্জাতিক মঞ্চেও সফল আহাদ

পাকিস্তানি কাজের পাশাপাশি এই অভিনেতা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বিবিসির মিনি-সিরিজ 'ওয়ার্ল্ড অন ফায়ার' এ অভিনয় করেছেন। এর বাইরে, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিখ্যাত সিরিজ 'রেসিডেন্ট ইভিল' এর প্রথম সিজনেও তাঁকে অভিনয় করতে দেখা গেছে।

অভিনয় জীবনে আহাদ রাজা মীর শুরু করেন ২০১০ সালে, ১৭ বছর বয়সে, হাম টিভির রোমান্টিক ড্রামা "খামোশিয়ান"-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে। কানাডায় থাকার সময় তিনি মঞ্চে অভিনয়, নির্দেশনা এবং লেখালেখিতেও ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

আমার বার্তা/জেএইচ

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু