ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডে সাফার গ্ল্যামারে মুগ্ধ ভক্তরা

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন দর্শকদের মন জয় করে নিয়েছেন; ঠিক সেভাবেই অসংখ্য নাটক ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন। এর পাশাপাশি নিজের গ্ল্যামার দিয়েও ভক্তদের মুগ্ধ করছেন নিয়মিতই।

সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। নিজের বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই শেয়ার করে থাকেন। তবে একটি কথা না বললেই নয়, দেশের ফ্যাশনিস্তা অভিনেত্রী হিসেবে পরিচিত সাফা কবিরের সাজপোশাক সবসময়ই এগিয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একঝাঁক ছবিতে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী; যেখানে তার মূল আকর্ষণ ছিল পোশাক ও তার লুক।

সাফা কবির বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। শুক্রবার ব্যাংককের একটি ক্যাফেতে উপস্থিত হয়ে নজর কেড়েছেন। এদিন তার পরনে ছিল সাদা ও গাঢ় নীল রঙের একটি ফ্লোয়িং গাউন, যা পাতার মতো নকশা দিয়ে সাজানো। গাউনটির লম্বা স্কার্ট এবং ঢিলে হাতায় তাকে আরও আকর্ষণীয় দেখাচ্ছিল। তারার ডিজাইনের কানের দুল, খোলা চুল আর হালকা মেকআপের সঙ্গে মিলিয়ে তার এই গ্ল্যামারাস লুকে মুগ্ধ হন ভক্তরা।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে সাফা লিখেছেন, ‘শুক্রবারের ছুটিতে! আমি ক্যাফেগুলোতে তাদের নিজস্ব শৈল্পিক ছোঁয়া খুব ভালোবাসি। একটু প্রকৃতি, ভালো খাবার, ভালো পরিবেশ, আর ছবি তোলার জন্য দারুণ কিছু জায়গা; এই মুহূর্তগুলো ধরে না রেখে পারলাম না।’

বলা বাহুল্য, ভক্তরা তার এই রূপে মুগ্ধতা প্রকাশ করেছেন, ভরিয়ে দিয়েছেন ভালোবাসায়। একজন লিখেছেন, ‘চমৎকার রকমের সুন্দর’, আরেক নেটিজেন লিখেছেন, ‘আমার পছন্দের মানুষ আপনি, অনেক সুন্দর লাগছে।’

এদিকে, বিগত বছরে বেশ ভালো কিছু কাজ করলেও শেষের দিকে মাদকের সঙ্গে নাম জড়িয়ে সমালোচিত হন সাফা কবির। সময়টা তার জন্য কঠিনই ছিলো বলা যায়। আপাতত নাটক-সিনেমা নিয়ে তার নতুন কাজের খবরও তেমনও নেই।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু