ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

আজ পিয়া জান্নাতুলের জন্মদিন

তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৮
আপডেট  : ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৩

দেশের অন্যতম সেরা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের আজ জন্মদিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন পিয়া জান্নাতুল, যা তাকে দেশের সর্বাধিক পরিচিতি দিয়েছে। এরপর তিনি অভিনেত্রী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন, এবং বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের একজন তরুণ আইনজীবী হিসেবে কর্মরত, যেখানে তিনি আইনঙ্গনেও সফলতার স্বাক্ষর রেখেছেন।

বাংলাদেশি মডেলিং জগতের কিংবদন্তি সাদিয়া ইসলাম মৌয়ের পর সবচেয়ে আলোচিত ও সফল নামগুলোর একটি পিয়া জান্নাতুল। আন্তর্জাতিক অঙ্গনে তিনিই প্রথম বাংলাদেশি মডেল হিসেবে দেশের প্রতিনিধিত্ব করেছেন এবং অর্জন করেছেন অসংখ্য সম্মানজনক খেতাব।

শুধু মডেলিং বা অভিনয় নয় — ক্রিকেটপ্রেমী ভক্তদের কাছেও তিনি জনপ্রিয় এক উপস্থাপক। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জনের মাধ্যমে আলো ঝলমলে জগতে অভিষেক হয় তার। এরপর মডেলিং দিয়েই শুরু হয় ক্যারিয়ার।

২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তিনি। এরপর আরও কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করেন। সুন্দরবনের দ্বারখোলা খুলনায় ১৯৯১ সালে জন্ম নেওয়া এই তারকার পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া, তবে তিনি পিয়া জান্নাতুল নামেই অধিক পরিচিত। পরিবারের স্নেহময় ডাকে তিনি ‘পিউ’।

২০০৭ সালে খুলনার করোনেশন গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাস করেন পিয়া। এরপর উচ্চমাধ্যমিকের পড়াশোনা ঢাকায় সম্পন্ন করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মডেলিং অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের মাধ্যমে পিয়া নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। ২০১৪-১৫ সালে দিল্লিভিত্তিক মডেলিং এজেন্সি ‘মাসকট মডেল ম্যানেজমেন্ট’-এর সঙ্গে কাজ করেন তিনি। ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ১৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে শিরোপা জয় করে আলোচনায় আসেন।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কভারচিত্রে জায়গা করে নেওয়াও তার ক্যারিয়ারের বড় অর্জন। এক সাক্ষাৎকারে তিনি জানান, দীপিকা পাড়ুকোন তার অনুপ্রেরণা — দীপিকার মতোই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারকে আরও বিস্তৃত করতে চান।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ প্রতিযোগিতায় শিরোপা অর্জন করেন পিয়া। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায়ও শীর্ষ মডেল হওয়ার স্বীকৃতি পান।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক ফ্যাশন উইক-এ অংশগ্রহণ করে তিনি বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস সৃষ্টি করেন। ওই বছরই একটি আন্তর্জাতিক চুলের প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পান।

মডেলিং ক্যারিয়ারে শক্ত অবস্থানের পাশাপাশি ২০১৭ ও ২০১৮ সালের বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এর উপস্থাপক হিসেবেও টিভি দর্শকদের মন জয় করেন তিনি। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে উপস্থাপনার আমন্ত্রণ পান — যা বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।

পিয়া জান্নাতুল অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে — চোরাবালি (২০১২), দ্য স্টোরি অব সামারা (২০১৫), গ্যাংস্টার রিটার্নস (২০১৫), প্রবাসীর প্রেম (২০১৫), ছিটমহল (২০১৬), প্রেম কি বুঝিনি (২০১৭)। এর মধ্যে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বাচসাস অ্যাওয়ার্ডে সেরা সহযোগী অভিনেত্রী হন।

সম্প্রতি তিনি ট্রাব বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ ও গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ ‘যুগসেরা মডেল’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন।

পিয়া জান্নাতুল কেবল সাফল্যগাথা নয় — তিনি স্পষ্টবাদী, সাহসী, দৃঢ়চেতা, স্মার্ট এবং রুচিশীল নারী। সত্যের পক্ষে থাকা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান প্রকাশ করা তার স্বভাবজাত গুণ। তার অভিনীত কাজের সংখ্যা হয়তো বেশি নয়, কিন্তু গুণে-মানেই তিনি দেশের অন্যতম অনন্য প্রতিভা।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, বন্ধু ও অসংখ্য ভক্ত পিয়া জান্নাতুলকে শুভেচ্ছা জানিয়েছেন। সুন্দরবনের দ্বারখোলা খুলনার এই কন্যার প্রতি ভক্তদের কামনা — তিনি যেন আরও উজ্জ্বল হয়ে উঠুন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে।

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু