ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১৪:৪১

অবশেষে অপেক্ষার অবসান। মা হলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

আজ (৭ নভেম্বর)) শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন ক্যাটরিনার স্বামী, অভিনেতা ভিকি কৌশল।

ভিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে লেখেন, ‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’ সঙ্গে জুড়ে দেন একটি হৃদয়ের ইমোজি। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি, শুভেচ্ছায় ভরে যায় নেট দুনিয়া।

২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি প্রাসাদে গোপনীয় পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যজীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২৪ সালের শুরু থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। কারণ, দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন লন্ডনে মায়ের কাছে। পাশাপাশি, অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে দেখা গিয়েছিল ধর্মীয় তীর্থস্থানে বা ব্র্যান্ডের বিজ্ঞাপনে।

সব জল্পনার অবসান ঘটে চলতি বছরের সেপ্টেম্বরে। নিজের স্ফীতোদর ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে গেছে।’

এর কয়েক সপ্তাহ পর ভিকিও এক সাক্ষাৎকারে বলেন, ‘অপেক্ষায় আছি সন্তানের। এটা আমাদের জীবনের আশীর্বাদস্বরূপ সময়। সত্যিই খুব উত্তেজিত আমরা।’

ক্যাটরিনা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি সবসময়ই মা হতে চেয়েছেন। প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘পরিবার, স্বামী, সন্তান- এই বিষয়গুলো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিয়ের স্বপ্ন দেখি, সংসার করতে চাই, সন্তান নিয়ে সুখে থাকতে চাই। আমি এমনই মানুষ।’

আমার বার্তা/এল/এমই

অস্কার মঞ্চে ফিলিস্তিন থেকে এআই: গ্ল্যামারের রাতে প্রতিবাদের গর্জন

জমকালো আয়োজন, তারকার মেলা আর রেড কার্পেটের চাকচিক্য—সবই ছিল চিরাচরিত অস্কারের মতো। কিন্তু ৯৮ তম

অস্কার ২০২৬: ইতিহাস গড়ে সেরা অভিনেত্রী জেসি বাকলি

চলতি বছরের পুরস্কার মৌসুমে গোল্ডেন গ্লোব, বাফটা ও স্যাগ অ্যাওয়ার্ড জয়ের পর এবার অস্কারের মঞ্চেও

অস্কারে গাজা ও ইরানে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার তারকারা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ হামলা এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত অ্যাকাডেমি

নারীদের ভ্রমণ কমিউনিটি ‘নারী’ নিয়ে রিজওয়ানা আশার উদ্যোগ

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে ভ্রমণভিত্তিক প্ল্যাটফর্ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী