ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ যেন এবার পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিলেন। বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মুক্তি পেল সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’। এই গানের মাধ্যমে ফারিণ শুধু অভিনেত্রী নন, একজন পুরোদস্তর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

তবে শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হলো ফারিণের। গানটি নির্মিত হয়েছে ফারিণের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। আবার কখনও কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা। অভিনয়ের জাদুর পর গানের গলাতেও যে তিনি এতটা পারদর্শী, তা যেন বিশ্বাসই হতে চাইছে না অনেকের। অভিনেত্রী ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি হয়েছে।

নেটিজেনদের মন্তব্যের ঘরে চোখ রাখলেই সেই বিস্ময় স্পষ্ট হয়। এক নেটিজেন লিখেছেন, ‘এটা ফারিণের নিজের কণ্ঠের গান! বিশ্বাসই হচ্ছে না।’ আরেকজন প্রশংসা করে লিখেছেন, ‘অপূর্ব সুন্দর, গানটা অনেক ভালো হয়েছে।’ কারও বিস্ময়মাখা মন্তব্য, ‘সত্যিই! ফারিণ এত সুন্দর গান করেন!’ আবার গানের শিরোনামের সঙ্গে মিলিয়ে এক ভক্ত লিখেছেন, ‘আপনার কণ্ঠে তো আমাদের মন গলে গেল!’

আমার বার্তা/এমই

পরীক্ষায় ফেল করে কান্নায় ভেঙে পড়লেন কিম কার্দাশিয়ান

শোবিজের ঝলমলে আলো আর ক্যামেরার ফ্ল্যাশ যাকে ঘিরে থাকে সারাক্ষণ, সেই কিম কার্দাশিয়ান এখন ডুবে

বিচ্ছেদ নিয়ে সালমা বলেন- ‍‌‌‌মৃত্যুর আগপর্যন্ত ভালোবেসে যাব

দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মঙ্গলবার (৩০

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

মারা গেছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায়

শোক প্রকাশ করে যা লিখলেন শাকিব খান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু